somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের এত সমস্যা কবে শেষ হবে?

১৩ ই জুলাই, ২০০৯ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘর থেকে বের হলেই মাথার ঘিলুর মধ্যে কেমন যেন চিনচিনে ব্যাথা হয় আমার। আসলে উল্টাপাল্টা জিনিস দেখতে দেখতে এতদিনেও অভ্যস্ত হতে পারি নি। আমি নিজে মহাপুরুষ, কোন উল্টাপাল্টা কিছু করি না তা নয় কিন্তু কিছু কিছু জিনিস দেখলে মাথাটা কেমন যেন গরম হয়ে যায়। কোন দিশা খুঁজে পাই না।

১। স্থান ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালের কাছাকাছি। কোন এক সন্ধ্যায় দ্রুত বেগে ছুটে যাচ্ছি। হটাৎ করে দেখলাম নিজের বিশাল শরীর নিয়ে হাঁটার জন্য ল্যাব এইডের পাশে ধানমণ্ডি ৪নং রোডে কোন জায়গা নেই। ল্যাব এইড হাসপাতালকে কেন্দ্র করে এক বিশাল মচ্ছব শুরু হয়েছে সেখানে। রাস্তার দু'পাশের ফুটপাত তো গাড়িতে ভরা সেই সাথে রাস্তার ধারেও সারি সারি গাড়ি পার্ক করা। কোথাও কোথাও আবার দুই রোতে। নির্বিকার মুখে ড্রাইভাররা আড্ডা দিচ্ছে। রাস্তায় ভয়াবহ জট লেগে গেছে। গাড়ি পার্ক করায় রাস্তা সরু হয়ে গিয়েছে এবং চলমান গাড়ি বা মানুষ কেউই যেতে পারছে না। সে এক এলাহি কাণ্ড। পুরো এলাকা দেখে মনে হচ্ছে বাংলাদেশ সরকার বোধহয় ল্যাব এইডের গার্ডদের নিয়োগ দিয়েছে রাস্তায় মাতব্বরি করার জন্য। নো পার্কিংয়ের সামনে সমানে গাড়ি পার্ক করার রোল পড়ে গেছে। এ প্রহসন আর কত?

২। টিএসসিতে বসে আছি। হাজির হয়ে গেল নাছোড়বান্দা শিশু ভিখারির দল। কোনভাবেই তাদেরকে অর্থ না দিয়ে নিবৃত্ত করা যাচ্ছে না। এরা মূলত ভাড়াটে ভিখারি। নির্দিষ্ট এলাকার ভিতর ভিক্ষা করে চায়ের দোকানদাররূপী "মামা" বা "দালাল"দের কাছে এরা টাকা জমা দেয়। বিনিময়ে তারা দিনে খাবার পায় এবং কিছু টাকা পায়। অথবা এদের বাবা-মা ভাড়া হিসেবে দিন শেষে ভালো একটা এমাউন্ট পায়। যত শিশু জন্ম দিবে আয়ের সম্ভাবনাও তত বেশি। আবার মামা শ্রেণীর লোকগুলা অনায়াসে মাস শেষে বিশাল অংকের টাকা কামিয়ে নিচ্ছে এই ফাঁকে। এই মামারা গাঁজাও সাপ্লাই দেয়। অসাধারণ এক সিস্টেম! আর বাচ্চাগুলা ভিক্ষা চাওয়ার ব্যাপারে ভালোমত প্রশিক্ষণপ্রাপ্ত। মাফ কর বলা তো দূরের কথা ধমক দিয়েও তাদের দূর করা যায় না। ভিক্ষা করাটাও এক বিশাল প্রতাড়নায় রূপ নিচ্ছে।

৩। রাতে রমনা পার্ক বা সোহরাওয়ার্দী উদ্যানে কী হয় তা বিস্তারিত বর্ণনা করার প্রয়োজন আশা করি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র একবার রাতে বের হল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অসামাজিক এসব কর্মকাণ্ড বন্ধ করতে। হাতে-নাতে তারা "অসামাজিক কর্মে" লিপ্ত নরনারীদের ধরে সরিয়ে দিতে লাগল। কয়েকটি জোড়াকে সরিয়ে তারা যখন আরও জোড়া খুঁজছে তখন আবির্ভাব হল সুপার হিরো পুলিশ সদস্যদের। একজন সাব ইন্সপেক্টর ছাত্রদের রীতিমত জেরা শুরু করল। তারা এত রাতে কী করছে? রাতে চলাফেরা কারা করে এসব বোঝাতে লাগল। এক পর্যায়ে বলল, "আপনারা কি এখানে ..... করতে আসছেন?" ছাত্ররা ক্ষেপে গেল। কী করতে এল তারা আর ঘটনা কোনদিকে মোড় নিল। এর মধ্যে ইন্সপেক্টর এসে ঘটনা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় পেল তখন তাদেরকে ভদ্রভাবে বলল যে স্থানটি নিরাপদ নয় তাই চলে যাওয়াই উত্তম। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যাদেরকে ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা আসলে তাদেরকে রক্ষা করে যাচ্ছে প্রতিনিয়ত। আফসোস।

৪। আজকাল কি লক্ষ্য করেছেন যে রাস্তাঘাটে 'এএফআর', "অন টেস্ট" লেখা মোটর সাইকেল বেশ বেড়ে গিয়েছে। সাধারণত তিনজন টগবগে অনেকক্ষেত্রে অশোভন আচরণের অধিকারী যুবকরা এসব মোটর সাইকেলের আরোহী হয়। তারা রাস্তার রাজার মত চলাফেরা করে এবং খুব সুন্দরভাবে বামদিক থেকে গাড়ির সামনে চলে আসে এবং গাড়িকে জোরেসোরে ব্রেক করাতে বাধ্য করে গুঁতো এড়ানোর জন্যে। সেই সাথে তারা প্রচণ্ড জোরে একে বেঁকে ভরা রাস্তায় বাইক ছুটিয়ে অন্যান্য পরিবহনের চালকদের তটস্থ রাখে। এরই প্রেক্ষিতে উদয়ন স্কুলের সামনে দেখলাম নম্বর প্লেটে নম্বর সহ ভদ্র চেহারার এক যুবক (সাথে তরুণী) এর বাইককে পুলিশ থামতে বলে কাগজপত্র পরীক্ষা করা শুরু করল। এরই মধ্যে বেশ কয়েকটি এএফআর লেখা বাইকে চড়ে অশোভন ভঙ্গির যুবকের দল পাগলের মত পুলিশের সামনে দিয়ে ছুটে গেল। তাদের দিকে পুলিশ তাকাল পর্যন্ত না। অথচ নারীসহ মোটর বাইক আরোহী যুবক যার কিনা বাইকের রেজিস্ট্রেশন নম্বর আছে তাকে পুলিশ থামাল। এর মানে ঠিক বোধগম্য হল না।

রাস্তাঘাটে এসব ফাউল ঘটনা দেখে রাগে শরীর কেমন যেন চিড়বিড় করে। কিন্তু করব কী? আমরা তো নিজেদের গা সইয়ে নিতে শিখে ফেলছি দিন দিন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×