Les Choristes : আমার দেখা অসাধারণ একটি ফরাসি চলচ্চিত্র (ডাউনলোড লিংকসহ)
১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলচ্চিত্র যে কত অসাধারণ হতে পারে তা উপলব্ধি করতে পেরেছিলাম ফরাসি মুভি
Les Choristes দেখে। ফরাসি মুভিগুলোকে আমার কাছে হলিউডের চেয়ে অনেক উন্নত মনে হয়। অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন। আমার দেখা সব মুভির মধ্যে Les Choristes পছন্দের তালিকায় ১ বা ২ নম্বরে। কাস্ট, অভিনয়, কাহিনী, সিকোয়েন্স, সঙ্গীত সবকিছুই একে দিয়েছে পরিপূর্ণতা। মুভিটি পরিচালনা করেছেন ক্রিস্তোফ বারাতিয়ে।
সংক্ষেপে ছবির কাহিনী
ফ্রান্সের একটি গ্রামের বোর্ডিং স্কুল। বোর্ডিং স্কুলটিতে যেসব বাচ্চারা থাকে তাদের অধিকাংশরাই মা-বাবা গরীব। অনেকের মা-বাবা নেই। কারও শুধু মা বা শুধু বাবা নেই। বাচ্চাগুলো ভয়ানক দুষ্টু। স্কুলের শিক্ষক এবং প্রিন্সিপালকে নাস্তানাবুদ করাই তাদের কাজ। এমন সময় হোস্টেলের তত্ত্বাবধায়ক কাম শিক্ষক হিসেবে যোগ দিতে আসেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। তিনি এসে লক্ষ করেন যে এখানে বাচ্চারা কতটা দুষ্টু এবং প্রিন্সিপাল কী পরিমাণ কড়া। বাচ্চাদের মনস্তত্ত্বকে এখানে বিন্দুমাত্র গুরুত্ব দেয়া হয় না। তত্ত্বাবধায়ক ভদ্রলোকের জন্য এ বদ বাচ্চাগুলোকে ম্যানেজ করা হয়ে ওঠে এক বিরাট চ্যালেঞ্জ। তখন ভদ্রলোক সঙ্গীতের সহায়তা নেন। ভদ্রলোক থাকেন একজন সৌখিন সুরকার। এরপর কাহিনী এগোতে থাকে। তত্ত্বাবধায়কের চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান ফরাসি অভিনেতা জেরারদ জুগনত।
চলচ্চিত্রটির
আইএমডিবি লিংক
মুভিটির টরেন্ট ডাউনলোড লিংক
আশা করবো সবাই মুভিটি ডাউলোড করে দেখবেন। দেখে অনুভূতি জানাবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন