লাবণ্য; তোর প্রেমে পড়ে গেছি
তোকে আঁকব ব’লে কলমে দিয়েছি হাত
তোর ঢেউ তোলা গালে থমকে গিয়েছে ঘুম
চিবুকের চারিধারে অলীক নীরবতা, বিলাসী ঠোঁটের হাসি,
নীল দরজা, লাল মেহরাব, বেগুনী রঙের চাঁদ
তোকে দেখলেই উলট-পালট রঙ।
লাবণ্য; তোকে বন্দি করেছে
এলোমেলো রাত ছবির ফ্রেমের মতো
সময়ের কাটা তোর আঙুলে রুপোর আঙটি যেনো
তোর দৃষ্টি যুগল উদিত সুপ্রভাত।
লাবণ্য; তুই কবিতার খাতায় শেষ পৃষ্ঠা
উল্টো পথে শুরু; সমাপ্তি নেই উপমার ঢেউ
আলোয় হাবুডুবু ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



