১
অইখানে এক নারি রাত জাগে চাঁদের পাশে
ধূধূ বাঁশপাতা হাওয়া কাঁপে, প্রান্তর ছলকে
ওঠে বুকের কাছে, পাছে দেখে ফেলে কেউ
অমাবশ্যা পুরুষ ঢেকে দেয় জোছনার ঢেউ
২
জোছনা সেদিন ইক্ষুখেতে কোন সে ভুলে
তোর কাঁচুলি চিড়ে এক নিমিষে পৌঁছে গেলুম বল
আকাশ ফুঁড়ে ত্রিমোহিনী কূপের গভীর তল
সুখের সৃতি সেটুকুনই আজও রাখি তুলে
৩
মৌমাছির সংস্কৃতি জানে না পাখিক
মাছেদের ভাষা বোঝে না প্রানি কেউ
মানুষের ভাষা পারে নাকি মানুষে
পড়তে, আকাশবাতাসসাগরের ঢেউ?
৪
প্রজাপতি বসে এসে
আমাদের ঘরে
ঘড়ির কাঁটা ধরে
ওড়ে
প্রজাপতি চুমু খায় সময়
প্রজাপতি চুমু খায় বিষে
৫।
একদিন বৃক্ষশাখে উঠে
আকাশ দেখে ছিলাম
সারা আকাশ বৃক্ষময় হয়ে উঠেছিল
একদিন আমি বৃক্ষশাখে উঠে
আকাশ দেখেছিলাম
গোটা আকাশ বৃক্ষহীন হয়ে উঠেছিল
একদিন আকাশ ছিল, একদিন ছিল না।
সমস্ত পুস্প বিসর্জন দিয়ে দুধ আর শরের বদলে
মেঘজলবৃষ্টিটাকে যাবতীয় হিসাবের ঊর্ধ্বে থুয়ে
আমি বৃক্ষ দেখি
শামুক হাঁটি মাথায় পূর্ণ চন্দ্র রাখী
সড়কভাগে আগে এসে দাঁড়ায় এবাদতনামা
সকালে উঠিয়া আমি মনে মনে আবার বৃক্ষ দেখি
কোথায় নোয়াইব মাথা আমি হতভাগা
বাছিয়া কাঁচিয়া যাই মন্দির মসজিদ
প্রানহরি তাহাতেই প্রনামে হে প্রভু
আমি কেবল বৃক্ষই দেখি
একদিন আকাশ ছিল একদিন গোটা আকাশ বৃক্ষহীন হয়ে উঠেছিল
৬।
ও রুপার নগরী কাঁপ কেন
থির থির জলে
বুনোফুল নথে নিয়ে
বসবার ঘরে নিয়নের তলে
তোমার ঝর্নাঝর লেক ছুঁয়ে
যে প্রিয়া হেঁটে গেল ক্লান্ত পায়ে
স্কার্টের খসখস দুপুর মাড়িয়ে
ও রুপার নগরী তাকে ঢাকে কে
কোন দুঃখ রাতের আঁধার মোচড়ে
৭।
পশ্চিমের ঘোড়া ওড়ায়
অপশ্চিমের ধুলা
অলংকারিত পরচুলা
্

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


