somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেলসন, তোমার জন্যে নয় আমার শোকপাত্র

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯৫ বছর বয়সে মারা গেছেন ম্যান্ডেলা। সকলেই শোকে আহত, বাকরুদ্ধ, অভিভুত ইত্যাদি ইত্যাদি।
শুনে বা দেখে প্রথমটায় আমি ভাবলাম আমারও তবে শোক অনুভব করা উচিত। ফেসবুকে এক বন্ধুর দেওয়ালে দেখলাম 'দেহের মৃত্যু আছে, চিন্তার মৃত্যু নেই ....... R.I.P. Nelson Mandela' ।
তবে শোকের এত আনুষ্ঠানিকতা কেন??? ম্যান্ডেলা ৯৫ বছরের জীবনে যা কিছুই করেছেন তা তাঁকে ৯৫শতাব্দী বাঁচিয়ে রাখতে যথেষ্ট । কিন্তু তা না, আমি আমি দেখছি অন্য কিছু। সকল চ্যানেলের স্ক্রলে শোকবার্তা কিন্তু তাদের রান্নাঘরে রান্না করছে তারকা কিংবা হালের ফ্যাশন কেমন হওয়া উচিত বর্ণনা করছে কোন এক উত্তরাধুনিক তরূণী যার দাঁতে কর্তিত হয়ে শব্দগুলো বের হচ্ছে। তরুণী বেশ হেসে হেসে কাজটি করলেও আমি শব্দগুলোর জন্যে বেশ কষ্ট বোধ করলাম। দেখলাম বারাক ওবামা , আমার দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলের প্রধান সবাই আনুষ্ঠানিক শোকগ্রস্থ। এসব দেখতে দেখতেই খুললাম পত্রিকা, পত্রিকাটি অনলাইন। একটা শিরোনাম দেখলাম 'ঘুম ভাঙল না হাসানের'। পড়তে পড়তে খেয়াল হল চোখে ঝাপসা দেখছি খানিক। চোখে জল??? জল কার জন্যে আমি সত্যিই বুঝলাম না। হাসানের মত কোন এক বারোয়ারি নামবিশিষ্ট ছেলের জন্যে??? এটা নিশ্চয়ই নয়! উত্তরটা দিয়ে দিল প্রতি ঘন্টার সংবাদ পাঠিকা।
'বিংশ শতকে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর'। এখন বড়জোর একটা স্ট্যাটাস দেয়ার সময়টুকুই তার আয়ু। দেয়ালে ঝুলানোর মুহূর্ত পরেই দেখাবে ... few seconds ago।
আমি শোকপাত্র উৎসর্গ করলাম মৃত্যুমিছিলের সেই অচেনা অভিযাত্রীদের, যাদের কাছে প্রাণটিই ছিল সর্বস্ব।

আমি সত্যিই দুঃখিত মহান নেলসন। আমি দুঃখিত ...
('মোর লাগি করিয়ো না শোক,
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।')
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

বিকেলগুলো থমকে থাকে, আজও তোমার পাড়ায়

লিখেছেন চারাগাছ, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০






সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।

পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

×