somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতি: ইন্দানগর পানপুঞ্জি

১০ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গহিন অরণ্য

নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর স্যানিটেশন বিষয়ক একটি প্রকল্পের সূত্রে যাওয়া হয়েছিল ইন্দানগর পানপুঞ্জীতে। রাজনগর উপজেলা সদর থেকে প্রায় ২৫ কি.মি. দূরে উত্তরভাগ চা বাগানের ইন্দানগর নামক ফাড়ি বাগান পার হয়ে পানপুঞ্জীতে যেতে হয়।
চা বাগানের সবুজ গালিচা পার হয়ে যখন যাচ্ছিলাম মনে মনে একটু ভয়ও পেয়েছিলাম। জনমানবহীন এসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক খুব দুর্বল। কোন দুর্ঘটনা ঘটে গেলে কেউই টের পাবে না।


সবুজ গালিচা

আশংকা অমূলক ছিল। পানপুঞ্জীতে নিরাপদে পৌঁছার পর আমাদের স্বাগত জানালেন পুরুষ প্রধান লিপটন মারাক। তিনি খাসিয়া সম্প্রদায়ভুক্ত। জানালেন তাদের মহিলা মন্ত্রী তাঁর মেয়েকে নিয়ে হাসপাতাল গেছেন। মন্ত্রীর মেয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত। এসময় অর্থাৎ বর্ষাকালে ম্যালেরিয়ায় খুব প্রকোপ দেখা দেয়।
খাসিয়াদের সাথে আছে গারো সম্প্রদায়। মাত্র ২২টি পরিবার। প্রায় ৫০ ফিট উচ্চতার দীর্ঘ দৈর্ঘ্যের একটি টিলার উপরে মাঝখানে উঠান রেখে ঘর করে সবাই আছেন মিলেমিশে। নিজেদের মধ্যে বিয়ে-শাদীও হয়। আশ্চর্য হলেও ভাল লাগলো এই সম্প্রীতির বন্ধন দেখে।




প্রতিটি গাছে লতিয়ে আছে সবুজ-সতেজ খাসিয়া পান


সদূরকাল থেকে এই জনপদকে আগলে আছে এই প্রাচীন বটবৃক্ষ

পূর্বে ১২০০ একর জায়গা নিয়ে পানপুঞ্জী ছিল। বাগান কর্তৃপক্ষ অধিকাংশ জায়গা দখল করে নেওয়ায় এখন মাত্র ১৩০ একরে পানপুঞ্জীর অবস্হান। পাহাড়ি এই এলাকায় রয়েছে প্রচুর গাছ। জুন-জুলাই মাস গাছের প্রুনিং তথা ছাটাইয়ের সময়। এসময় সকল পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছের যত্ন নেন। একেকটি পরিবারের গাছের সংখ্যা ১০০০-২৫০০টি পর্যন্ত। প্রতিটি গাছে খাসিয়া পান চাষ হয়। এক হাজার গাছ থেকে পান বিক্রি হয় প্রায় ৫ লাখ টাকার মতো। চাষের খরচ বাদ দিয়ে বেশ মোটা অংকের অর্থই লাভ করে প্রতিটি পরিবার। তবে পূর্বের তুলনায় উৎপাদন কমে যাওয়ায় মূলত স্হানীয়ভাবেই খাসিয়া পান বাজারজাত হয়ে থাকে।
জনমানবহীন জায়গায় এনজিও পরিচালিত একটি স্কুল ছিল। এখন সেটা বন্ধ। তাহলে বাচ্চারা স্কুলে পড়ে না!? লিপটন আশ্বস্ত করলেন এই জানিয়ে যে, লেখা-পড়ার জন্য মিশনের স্কুলে বাচ্চাদের পাঠিয়ে দেয়া হয়। এতক্ষণে খেয়াল করলাম কোন শিশুদের কেন চোখে পড়েনি। খ্রিস্টান ধর্মাবলম্বী এই জনগোষ্ঠীর নিজেদের জন্য একটা ছোট্ট চার্চ আছে।


মন্ত্রীর বাসভবন


শান্তির কুঠির


ছোট্ট উপাসনালয়

প্রতিটি ঘরে বিদ্যুতেরও ব্যবস্হা আছে। তবে আমাদের মতো 'কখন আসে' টাইপ বিদ্যুৎ নয়। সোলার সিস্টেমের বিদ্যুত! খরচও কম। প্রায় গহিন অরণ্যে থাকলেও মোবাইলসহ আধুনিক সকল সুবিধা ব্যবহারের সুযোগ তাঁরা নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে।
কাজ শেষে যখন ফিরে আসছিলাম তখন মনে মনে ভাবলাম প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকা এই জনগোষ্ঠী বেঁচে থাকুক তাঁদের আপন সত্তা নিয়ে প্রকৃতির মাঝেই।


পায়ে চলা পাহাড়ি পথ
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×