somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক প্রসঙ্গ : পক্ষে বিপক্ষে

০২ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক ব্যান করা নিয়ে ব্লগে পক্ষে-বিপক্ষে অনেক মতামত পড়েছি। যারা ফেসবুক ব্যান করার পক্ষে, তাদের যুক্তি এতে সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। আর যারা ফেসবুক ব্যানের বিপক্ষে, তাদের যুক্তি এত বেশি যে, সেগুলো পুরোপুরি লেখা সম্ভব না। সামগ্রিকভাবে দেখা গেছে, ফেসবুকের পক্ষে-ই সবার মত। খোদ প্রথম আলো ১১৮৫ জনের মধ্যে জরিপ চালিয়ে ৩৬.৮৮% ফেসবুক ব্যানের পক্ষে এবং ৬২.৫৩% ফেসবুক ব্যানের বিপক্ষে ভোট দিয়েছে। বাকি ০.৫৯% কোন মন্তব্য প্রদান করেনি। (উৎস : ৩১/০৫/২০১০ এর প্রথম আলো)

একটি বিদেশী পত্রিকায় (আমার বন্ধুর বাসায় দেখেছিলাম। নাম মনে নেই।) দেখলাম, সারা বিশ্বের শুধু ফেসবুক ব্যবহারকারীগণ যদি আলাদা দেশ গঠন করে, তাহলে সেটা জনসংখ্যার বিচারে চার নম্বরে অবস্থান করবে যেখানে বাংলাদেশের অবস্থান সাত/আট এর ঘরে।

আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলি ২০০৬ এর শেষের দিকে। প্রথম প্রথম আমার কাছে এটা বেশি সাদামাটা মনে হতো। তাছাড়া ঐ সময় ইন্টারনেটও খুব একটা সহজলভ্য ছিল না। যাই হোক, ২০০৭ এর শুরুতে আমার ভার্সিটির বন্ধুদের পাই এই ফেসবুকে। তখনও খুব একটা ফেসবুক চেক করতাম না। ২ কি ৩ সপ্তাহ পর পর। তারপর ২০০৭ এর আগস্ট-সেপ্টেম্বরের মাঝামাঝিতে ঘটে এক অবিস্মরণীয় ঘটনা। দীর্ঘ ৭-৮ বছর পর আমার প্রাইমারি স্কুলের হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পাই। তারপর একে একে পাই হাইস্কুল-কলেজ ফ্রেন্ডদের। শুধু তাই নয়। ২০০৮-এও পুরাতন প্রতিবেশি এবং আত্নীয়-স্বজনদের-ও পেতে শুরু করি ফেসবুকে। একটা কথা সবাইকে বলে রাখি। আমি নিকট পরিচিত ছাড়া কাউকে আমি অ্যাকসেপ্ট করি না। তারপরেও আমার ফ্রেন্ডের সংখ্যা ২০০-র কিছুটা উপরে। এরপর থেকেই ফেসবুক আমি নিয়মিত ব্যবহার করি। সবার অবগতির জন্য জানাচ্ছি (বিশেষ করে ফেসবুক ব্যানের পক্ষে যারা, তাদের উদ্দেশ্যে) যে এটা ব্যবহার করে ব্যক্তিগতভাবে আমার কি লাভ হয়েছে :-
১. ফেসবুকে গ্রুপ করেই আমাদের প্রাইমারি-হাইস্কুলের পুরাতন বন্ধুদের একত্র করে রিইউনিয়ন অনুষ্ঠান করা সম্ভব হয়েছে।
২. আমার এক বন্ধুর দূর্ঘটনার সময় ফেসবুকের মাধ্যমেই রক্ত চাওয়া হয়েছিল। তিন ঘন্টার মধ্যেই প্রচুর সাড়া পাওয়া গিয়েছিল। এভাবেই ঐ দিন তিন বন্ধুর কাছ থেকে কমপক্ষে তিন ব্যাগ একই গ্রুপের রক্ত পেয়েছিলাম।
৩. আমার মোবাইল একবার লোকাল বাস থেকে হারিয়ে গিয়েছিল (২০০৮-এ)। ফলে আমি সবার নম্বর হারিয়ে ফেলি। কিন্তু এই ফেসবুকের মাধ্যমেই আমি দুই দিনের মধ্যেই আবার সবার নম্বর সংগ্রহ করতে সক্ষম হই।
৪. এমনিতেই ব্যস্ত জীবনের কারণে সবার জন্মদিন মনে থাকে না। কিন্তু ফেসবুক-ই সবার আগে আমাকে মনে করিয়ে দেয়। সে কারণে তাদের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাতে কখনোই ভুলে যাই না।
৫. অনেকেই মনে করে, ফেসবুক চ্যাটরুম সময় নষ্ট করায়। কিন্তু এর সাহায্যে আমি কাউকে টাকা খরচ করে ফোন কল না করেই অনলাইনে থাকা কারোর কাছে তাৎক্ষনিকভাবেই বিনামূল্যে আমি জেনে নিতে পারছি কালকের ক্লাশ/অফিস/বিজনেস শিডিউল।
৬. সবশেষে অবসর সময়ে অনলাইন গেমিং। যারা ফেসবুক ব্যানের পক্ষে, তারা অবসর সময়ে কি করেন জানি না। আমার এলাকায় পরিচিত হাতেগোনা কিছু লোক আছে (৩ কি ৪ জন) যাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই। তারা অবসর সময়ে কি করে জানেন? একজন সারাদিন ঘুমায়। আর একজন শেয়ারবাজার নিয়ে সারাদিন নেটে ঘাটাঘাটি করে। ভাবখানা এমন যে, এই বুঝি শেয়ারের মূল্য কমে গেল। আর বাকি দুইজন তো জুয়া-গাঞ্জা...! থাক... ব্যানের পক্ষে-রা ইতিমধ্যে ক্ষেপে গেছেন। তাহলে তো আর লিখা সম্ভব নয়। আচ্ছা চলি।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×