১। কার প্রেমিক তা জিজ্ঞাসিও না মোরে?
চুপ থাকাটাই যথেষ্ঠ এ অধম তরে।
এক পর্দাবৃতার গুঢ় রহস্য আমি নাও শুনে,
ব্যস! এতটুকু ইঙ্গিতই যথেষ্ঠ তব জানার তরে।।
২। যদি পেয়ে যাই,রোজহাশরে তব সান্নিধ্য,
আঁচলের ছোঁয়া তব যথেষ্ঠ এ অধম তরে।
ভাগ্যে যদি নাই বা জোটে আঁচলের ছোঁয়াটুকু,
এক ইঙ্গিতই যথেষ্ঠ তব এ অধম তরে।।
৩। ধন্য হোক বুলবুলির তরে কানন বিলাস,
বেহেস্ত ভ্রমন সূফীর তরে,
ওগো মোর প্রাণ সখা!
তব আনন সুধাটুকুই যথেষ্ঠ এ অধম তরে।।
৪। হৃদয় পটে আঁকা আছে যে প্রিয়তমের মুখছবি,
দোহাই আল্লাহ্র! তা যেন কভূ হয় না বিলীন।
মম আঁখিপাতে থাকুন কিবা নাই বা থাকুন,
দেখতে পেলে হৃদয়ে তাঁরে, যথেষ্ঠ এ অধম তরে।।
৫। আল্লাহর শপথ! প্রেমিকেরা শান্ত হয়,
তব রওযা পাকের দর্শন পেলে,
কেন আমি দৌঁড়াব পরের দ্বারে?
তব আশ্রয় যবে যথেষ্ঠ এ অধম তরে।।
৬। শুনে নিন মোর ফরিয়াদ!
আর করে দিন এক ইশারা,
শুনেছি আমি, এক ইশারাই যথেষ্ঠ তব
যত ডুবন্ত তরী উদ্ধারে।।
৭। না আছে মম হৃদে রাজ্য লাভের আশা,
না করি সিংহাসনের বাসনা,
তব নগণ্য এক গোলাম আমি,
এ গোলামী কম কিছুনা, যথেষ্ঠ এ অধম তরে।।
৮। দুই জগতের সরদারকে পেয়ে,
খুশীতে বলেন বিবি হালিমা,
“দোজাহানে যথেষ্ঠ এ রাজকুমার মোর তরে”।।
(১৯-০২-১৪)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




