আলা হযরত রহঃ এর একটা বিখ্যাত নাত
“উয়হ কামালে হুসনে হুজুর হ্যায়, গুমানে নাকসে যাহা নেহী”
এর বাংলা অনুবাদ –
১। নবীজীর সৌন্দর্য-শোভা পৌঁছেছে চরম পূর্ণতায়
অপূর্ণতার ত্রুটি কভূ, তারে নাহি খুঁজে পায়।
সে যে ফুল এমনি এক, কাঁটা নেই যাতে হায়,
সে যে দ্বীপশীখা এমনি এক, ধোঁয়া নেই যাতে তায়।।
২। কোথা পাবো দু’জাহানের হিত,
মনের আশা পুরিবে কোথায়?
বলো! এমন কী আছে, যা নাহি হেথায়?
আছে শুধু একটি কথা, নাই শব্দ নাই হেথায়।।
৩। মরি!মরি! সেকি বাণী তব?
শুনে সবজনা হয় নীরব,
সে বাণীর পরে কোন বাণী নাই,
বর্ণনা দেবে তাঁর, এমন শব্দ নাহি পায়।।
৪। খোদার কসম! এটাই খোদার দুয়ার,
নাই আর কোন ঠাঁই বাঁচার।
ওখানে যা হবে তা এখান থেকেই হবে,
এখানে না পেলে, তা পাবে না সেথায়।।
৫। করে মোস্তফারই অবমাননা,
কী দুঃসাহস! কী নির্লজ্জতা!
বলে, ‘নই কি আমি মোহাম্মদী?
না নও তুমি, বল তব চিহ্ন কোথায়?
৬। তব সকাশে রয় অধোবদনে,
আরবের সব বীরপুত্রগণে
মুখে কারো যেন ভাষা নেই,
ধড়ে যেন কারো প্রাণবায়ু নাই।।
৭। হেন মর্যাদা কাটে জাত-কুলমান,
বড় কাছে রয় সে যে বড় দয়াবান,
ডাকো তাঁরে মনে ভরা আশা নিয়ে,
কোথা নাই সে মহাজন, বাকি কোন ঠাঁই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




