১। মোর সামনে হবে তব রওযা পাকের জালি
আসুক তবে সে মাস, সে দিন, সে ক্ষণটি,
হয় পৌঁছে যাবো মদিনাতে এই আমি,
আর না হয় মদিনা এসে যাবে মোর অন্তরে।।
২। হয়ে যাবে মোর অন্তর আলোকিত,
চেহারায়ে মোর হোক না সে নূর প্রস্ফুটিত,
ঐ নুরান্বিত অন্তঃকরণের আলোক ছটা
আসবে যবে সে অন্তর থেকে অন্তরে।।
৩। ডাকবেন যেদিন নূর নবীজী মোরে
মোর নসীবের তালা খুলে যাবে ওরে!
ঝুঁকে যাবো আমি সসম্মানে
রওযা পাক যখনি আসবে এ নযরে।।
৪। মিটে গেছে মোর দুনিয়ার সাধ,
রয়ে গেছে শুধু একটাই বাকী।
একবার যদি চোখের সামনে
দেখতে পেতাম নূর নবীজীরে।।
৫। অধম ইসমাঈলের পাল্টাবে মন্দ ভাগ্য
থাকবে না কোন বিপদ, চিন্তা কি দুঃখ।
দয়াল নবীজীর ইশারা পেলে
পেয়ে যাবো দয়ার খনিটি ওরে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




