আমি দেখেছি মদিনার সূউচ্চ মিনার
তাই দুনিয়ার সব সৌন্দর্য অসার।
তাই আমি পৃথিবীর আর কিছু দেখতে চাই না
আমার চোখে সুন্দর লাগে শুধুই সোনার মদীনা।।
আমি দেখেছি মদিনার শান্ত সবুজ গম্বুজ
মায়া ভরা এক সৌধ, সৌম্য সবুজ।
আমার চোখে তাই নিখিল বিশ্ব
একেবারে মূল্যহীন, নিঃস্ব।।
আমি দেখেছি মসজিদে নববীর ওস্তুনা
তাই আমি পৃথিবীর আর কিছু দেখতে চাই না
আমি দেখেছি মসজিদে নববীর মিম্ব্র
আমার কাছে তাই পৃথিবীর সব কিছূ বেকার।।
আমি দেখেছি মসজিদে নববীর বেহেশতি বাগান
কোন জান্নাত নয় তাঁর সমান
এযে খোদার দুনিয়ায় প্রশান্তির আগার
আমার চোখে তাই জান্নাত ও বেকার।।
দেখেছি আমি আহলে সুফফার মকাম
আহা কী সুন্দর! শান্তির ধাম!!
তাই দুনিয়ায় কিছু চাইনা আমি
মদীনাই আমার মনষ্কাম।।
আমি দেখেছি জান্নাতুল বাকী
আস্মানী নূর সেথা করে ঝিকিমিকি
সুবিস্তির্ন বালুকায় ছড়ানো স্বস্তি
আমার চোখে তাই, দুনিয়ার সব কিছু মেকী।।
যদি কেউ একবার দেখে সোনার মদীনা
জানি সে চোখ কখনো আর, কিছু দেখতে চাইবে না
তাই আমি পৃথিবীর আর কিছু দেখতে চাই না
আমার চোখে সুন্দর লাগে শুধুই সোনার মদীনা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
