এই ছিল বাসনা মোর এই ছিল কামনা
এ জীবনে একবার যাব সোনার মদিনা
মদিনা মদিনা আমার প্রাণের ঠিকানা
তোমার দরশন বিনা এ জীবন আর বাঁচে না।।
মদিনার ঐ গুলিস্তানে শুয়ে নবী মোস্তফায়
কী দেব তাঁরে? অধম পাপী আছি এই ভাবনায়
মদিনাতে গিয়ে আমি দেখতাম সোনালী জালি
কেঁদে কেঁদে শুনাইতাম দরুদ সালামের ডালি।।
মদিনা মোর নয়ন মনি, মদিনাতে নূরের খনি
কেমনে যাব মদিনাতে, ভাবনায় কাটে দিন রজনী
মদিনা যেতে পরাণ পাখী, সদা করে ডাকাডাকি
নাওনা এবার ডেকে মোরে ওগো দয়ার নবীজী।।
কত জনের পুরিল আশা, আমার ভাগ্যে নাই কি লেখা?
নাওনা ডেকে দয়াল দাতা, আর কত দিন কাঁদবো একা?
আশা পূরণ হবে কি না? কিছুই আমি জানিনা,
আল্লাহ্ তুমি দয়া করে, দেখাও একবার মদিনা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
