মদিনাতে পৌঁছলে একবার আর কিছুই চাইব না
মদিনার ঐ পাক মাটিতে হয় যদি মোর বিছানা
মদিনা মোর অতি আপন, চিরদিনের ঠিকানা
কেমনে যাব মদিনাতে দিন-রাত এ ভাবনা।।
মনের কথা কইবো কারে? কেউতো দুঃখ বুঝে না
যে জন আমার অতি আপন, সেতো সোনার মদিনা
ভাবি সদা দিনে-রাতে কেমনে যাব মদিনা?
কেউ আমায় যাওনা নিয়ে, ঐ না সোনার মদিনা।।
নাম শুনেছি দেখি নাইরে, কভূ সোনার মদিনা,
যেথায় অবিরত ঝরে খোদার অশেষ করুণা
ভাবি মনে উড়েই যাবো, ঐ না সোনার মদিনা
আল্লাহ্ তুমি দয়া করে দাওনা দু’টি পাখনা।।
শুনেছি খোদার রহম ঝরে, নিত্য সোনার মদিনা
সকল রোগের তরে শেফা, মদিনার ঐ ধূলিকণা
আল্লাহ্ তুমি দয়া কর, ওগো দয়াল রাব্বানা!
অধমেরে একবার দেখাও, ঐ না সোনার মদিনা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
