অবশ্যই আল্লাহ্ তাঁর ফেরস্তাদের নিয়ে নবীর (দঃ) প্রতি দরূদ পাঠ করছেন । হে ঈমানদারগণ! তোমরাও তাঁর প্রতি দরূদ ও সালাম পেশ করতে থাকো” । সুরা আহযাব – আয়াত নং ৫৬।
এ আয়াত অবতীর্ণ হবার পর সাহাবীগন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলুল্লাহ! আপনার উপর কীভাবে দরূদ পাঠ করতে হবে? উত্তরে আল্লাহ্র রাসুল (দঃ) বলেন, “আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ” । তারপর তিনি বলেন,
“দেখ! তোমরা যেন আমার উপর লেজকাটা দরূদ না পড়” । সাহাবারা বললেন, লেজকাটা কেমন? নূর নবীজী (দঃ) উত্তরে বললেন, আমার আহলে বায়ত কে বাদ দিয়ে শুধু আমার প্রতি দরূদ পড়া যেমন – আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ বলে চুপ থাকা। আমার আলকে অবশ্যই সমপৃক্ত করতে হবে।
মাসনাদে আহমদ, ৫ম খন্ড, পৃঃ ৩৫৩।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



