<<মেরে ভিরদে লব হায় নবী নবী>>
একটা বিখ্যাত উর্দু নাতের বাংলা কাব্যানুবাদ
-শাহজাহান মোহাম্মদ ইসমাঈল
১। মুখে সদা জপি প্রিয় নবীজীর (দঃ) নাম
অন্তরে আছে মম সে প্রিয়তমের ধাম
নবীজীর (দঃ) প্রেমের রোগী আমি
মোর রোগের নিদান দেবেন তিনি।।
২। আনাগোনা মোর ঐ গলিতে
যেথা সব নবী চলেন নত শিরে
খোদার রহম যেথা সদা ঝরে
যিনি আরশেওয়ালার খুব নিকটে
৩। মহা ধনী আজ আমি, মহা সম্মানিত
দুই ভূবনের বাদশাহ'র দ্বারে উপনীত
মোস্তাফার দ্বারের ভিখারি আমি
জগত মাঝে তাই হয়েছি দামী।।
৪। দুঃখে বিপদে মোর জীবন অসার
ত্বরাবে মোরে, কে আছে আমার??
ওগো তুমি ছাড়া এ জগত মাঝে
বাঁচাবে মোরে এমন কে আছে??
৫। সেদিন ছিল কত মহিমান্বিত!!
সব ফেরেস্তা ছিল সিজদাবনত
সেটা ছিল মোর মহাউথান
দেখ এ প্রশ্ন কত বেমানান??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





