somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগঃ শাহবাগের প্রজম্ন চত্বর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুদ্ধাপরাধী ও রাজাকারের বিচারের দাবীতে সর্বান্তকরনে একাত্মতা প্রকাশ করছি। অন্য আর দশজন সাধারন নাগরিকের মতো আমিও চাই রাজাকারদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাই বলে বিচারের দাবীতে শাহবাগ চত্বরে যা হচ্ছে তা একজন সচেতন নাগরিক ও ধর্মপ্রান মুসলিম হিসাবে মোটেও মানতে পারছি না। আমি এখানে দুইটা অবস্থার উল্লেখ করলাম। প্রথমটা সচেতন নাগরিক হিসাবে আমি বলব এটা কোন স্বতঃস্ফুর্ত আন্দোলন নয়। এটা সম্পূর্ন একটি রাজনৈতিক চাল। বামদল তথা নাস্তিক্যবাদীদের উল্লফন। আর সেকুলার সরকারের নিরঙ্কুশ সমর্থন ও পৃষ্টপোষকতা। আর সাধারন মানুষ চিরকালই ভোদাই। যে থালায় খায় সেই থালাই পায়খানা করে। আর বাঙ্গালীদের হুজুগে বাঙ্গালী বলে ভালই দুর্নাম আছে। শাহবাগের ব্যাপারটা ঠিক তাই। অবস্থাদৃষ্টে এমন মনে হচ্ছে জামাত ছাড়া অন্য সব দলের সমর্থক ধোয়া তুলসি পাতা কিংবা সাক্ষ্যাৎ ফেরেশতা টাইপের কিছু। এটা কি করে সম্ভব! আমার তো মনে হয় যারা প্রকৃত অপরাধী তারাই বরং সন্দেহমুক্ত থাকতে চাইবে। রাজাকারদের বুদ্ধিমত্তা নিয়ে আবার ও সন্দেহের অবকাশ থেকে যায়। তাদের উচিত ছিল আগেভাগে বামদল কিংবা সেকুলার সরকারী দলে যোগদান করা। মাশাল্লাহ তাহলে তো আর রাজাকারের তকমা গায়ে লাগাতে হত না। যাই. হোক জামাতীরা না হয় সাহস করে রাজাকারের তকমা গায়ে লাগিয়েছে আর যারা কাপুরুষের মত বাম দল (নাস্তিক্যবাদী দল) কিংবা তাদের দোসরদের মাঝে ভেটকি মেরে পড়ে আছে তাদের কি হবে? তাদের বিচার কে করবে? সচেতন বিবেকের কাছে আমার প্রশ্ন। এমন কয়জন আছেন যিনি খুন করেও সত্য স্বীকার করবেন। তাহলে কি করে এমন সিদ্ধান্তে উপনীত হই যে, রাজাকার শুধু জামায়াতে ইসলামী তেই আছে। অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে নাই। এটা একটা মস্তবড় ভুল সিদ্ধান্ত। শুধূ মাত্র কাদের মোল্লা আর কামরুজ্জামানই নয় দল-মত নির্বিশেষে সব রাজাকারদেরই ফাসীর দাবী তুলতে হবে। আর তখনই আসল রাজাকাররা একে একে বেড়িয়ে আসবে। তবেই বুঝব এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন।
দ্বিতীয়ত আমি একজন ধর্মপ্রান মুসলমান হিসাবে এ ধরনের অনৈসলামিক কার্যক্রমকে সমর্থন করতে পারিনা। স্লোগান দিলাম ভাল কথা। অগ্নিপুজারীদের মতো মোমবাতি জ্বালাতে হবে কেন? এর ফায়দা আমার বোধগম্য নয়। দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলবেন কি? সারাদেশ একসাথে তিন মিনিট নিরবতা কেন পালন করতে হবে? এর ফায়দা কি? নাচ-গান, বাদ্যযন্ত্র সবই ইসলামে নিষিদ্ধ। অথচ এখানে ব্যাপকহারে এ সবের চর্চাই হচ্ছে। নারী-পুরুষ কাধে কাধ মিলিয়ে সহযোদ্ধা হয়ে স্লোগান দেয়ার ফলে যে পর্দার খেলাফ হচ্ছে তার দায় কার। কেউ কেউ যে শুধূ মাত্র সুন্দরী ললনার সান্নিধ্য পা্ওয়ার জন্যই শাহবাগ চত্বরে গিয়েছেন সে খবর আমরা কজনই বা জানি। আরো উল্লেখ্য যে এ আন্দোলনের মুল বিষয় থেকে সরে যাওয়া। যুদ্ধাপরাধীর বিচার থেকে ক্রমশ আন্দোলনটা জামায়াতী ইসলামী এবং সর্বশেষে সুমহান ইসলামের উপর গিয়ে বর্তেছে। অবস্থাদৃষ্টে এমন হচ্ছে যারা মুসলমান তাদেরই বিচার হওয়া উচিত। নইলে এসব কিসের আলামত বলতে পারেন (লিংক সংযুক্ত করলাম (Click This Link)। আন্দোলনটা এখন পুরোটাই নাস্তিক্যবাদীদের দখলে। তাই সচেতন মুসলমানদের প্রতি আরজ আপনারা দয়া করে এ আন্দোলন থেকে সরে আসুন। এক কাদের মোল্লার ফাসী হলে কিছুই আসবে যাবে না। কিন্তু পুর্নাঙ্গ জীবন বিধান ইসলামের চেতনার ক্ষতি কিংবা ঈমান ধ্বংসের দায় আপনি কেন নিতে যাবেন?

বলা হছচ্ছ এখানে কোন নেতা নেই। কথাটি কতটুকু সত্য? তাহলে আন্দোলনকারীদের কে বিরিয়ানীর প্যাকেট বিলি করছে আর কেই বা মাম পানির বোতলের যোগান দিচ্ছে। যারা মনে করেন আরব বিপ্লবের মতো বসন্ত বিপ্লব হচ্ছে বাংলাদেশে তারা বোকার স্বর্গে বাস করছেন। আরব বিপ্লব ও কোন স্বতঃস্ফূর্ত বিপ্লব নয় এ সহজ কথাটা বোঝার মতো আকল (বুদ্ধি) হয় নাই বলেই আপনি শাহবাগে আন্দোলনে যোগ দিয়েছেন। মুলত আপনি ঈমান ধ্বংসের খেলায় মেতেছেন। হুজুগে বাঙ্গালী উপাধীর পুরো সদ্ব্যবহার করছেন। তাই আসুন আমরা বামদল তথা নাস্তিকদের সঙ্গ ত্যাগ করি। প্রকৃত যুদ্ধাপরাধী ও রাজাকারের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।
আহমেদ ইউসুফ
ঢাকা ১৩ ফেব্রু ২০১৩ ইং।

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×