“সড়ক দুর্ঘটনা রোধে আমার কিছু প্রস্তাবনা"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
“একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না”। শুধু কান্না বললে কম বলা হবে। একটি পরিবারকে পথে বসানোর জন্য ছোটখাট একটি দুর্ঘটনাই যথেষ্ট। সড়ক দুর্ঘটনা একটি চলমান ইস্যু। সড়ক দুর্ঘটনার কারন ও প্রতিকার বিষয়ে বিস্তর লেখালেখি ও আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু সড়ক দুর্ঘটনা আদৌ কমেছে বলে কেউ বলতে পারবেন না। বরং দিন দিন বেপরোয়া ভাবে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। আমার মতে সড়ক দুর্ঘটনা রোধে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহন করা যেতে পারেঃ
১। চালক ও পথচারী সবারই সচেতনতা প্রয়োজন। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। আর পথচারীদের ও যত্র তত্র রাস্তা অতিক্রম করার অভ্যাস ত্যাগ করতে হবে।
২। সমগ্র ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ডিজিটাল সিগন্যাল বাতি, কোজ সার্কিট ক্যামেরা ও দুর্ঘটনা পরবর্তী স্পেশাল টার্স্ক ফোর্সের মাধ্যমে ট্রাফিক ব্যাবস্থার উন্নয়ন করা যেতে পারে। যার ফলে দোষী চালকদের পাকড়াও করা সহজ হবে এবং যান চলাচলের উপর নজরদারী বাড়ানো যাবে।
৩। ফুটপাত দখলমুক্ত করতে হবে। ফুটপাতের অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং উচ্ছেদ করে যান চলাচলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪। হাইওয়েতে জরুরী ভিত্তিতে রোড ডিভাইডার দিতে হবে। প্রয়োজনে প্রধান প্রধান হাইওয়ে গুলোকে আরো প্রশস্ত করতে হবে।
৫। এক্সিডেন্ট এর জন্য দায়ী চালকদের লাইসেন্স বাতিল/স্থগিত করতে হবে। নতুন লাইসেন্স দেয়ার ক্ষেত্রে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান হতে হবে। এছাড়াও লাইসেন্স পাওয়ার জন্য প্রচলিত বিধিমালা কঠোরভাবে অনুসরন করতে হবে।
৬। প্রচলিত আইনের আওতায় দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতেই দোষী ব্যক্তি যেন আইনের ফাক গলিয়ে বেরিয়ে আসতে না পারে সেদিকে আইন প্রয়োগকারী সংস্থাকে নজর দিতে হবে।
৭। কাউন্সেলিং এর মাধ্যমে চালকদের সহমত ও সহিষ্ণতার চর্চা করাতে হবে। ওভারটেকিং প্রবনতা ও অতিরিক্ত গতি তোলার প্রবনতাকে পরিহার করতে হবে।
৮। ট্রাফিক পুলিশের উপর নির্ভরতা কমাতে হবে। এক্ষেত্রে কোন বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রন করা যেতে পারে।
সড়ক দুর্ঘটনা আমাদের সমাজের জন্য একটি অভিশাপ স্বরুপ। দিন দিন সড়ক দুর্ঘটনা আমাদের আষ্টেপৃষ্ঠে বেধে ফেলেছে। আমরা এর বলয় থেকে বেরিয়ে আসতে পারছি না। কারন আমাদের দুরদর্শিতা ও সচেতনতার অভাব রয়েছে। ভঙ্গুর প্রশাসনিক কাঠামো ও অব্যবস্থাপনা আমাদের কে সমস্যার গভীরে হাবুডুবু খাওয়াচ্ছে। এ অবস্থার উত্তরন জরুরী। তাই আসুন আমরা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করি।
বিঃদ্রঃ যখন এই লেখাটা লিখছি ততক্ষনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন সহ বার জনের মর্মান্তিক মৃত্যুর খবর ছাপা হয়েছে পত্রিকার পাতায়। সড়ক দুর্ঘটনায় নিহত সকলের মাগফেরাত কামনা করছি।
আহমেদ ইউসুফ
ঢাকা ৩১ মে ২০১২ ইং
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
সামুর ঈদ কবে?

সবাইকে ঈদ মুরাবক!
ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন
কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন
ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯১
প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন
আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।