somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ সাহিত্যের ক্ষেত্রেও ব্রান্ড একটা ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে”

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** ফেব্রুয়ারির প্রথম দিনেই বইমেলা শুরু হয়ে গেল। ধুলি ধুসরিত আম্রকাননে লক্ষ সাহিত্যানুরাগীদের প্রানের এক মেলবন্ধন একুশে বইমেলা। বইমেলা নিয়ে হৃদয়ের উচ্ছাস গোপন করার কোন কারন দেখছি না, তাই খোলাখুলিই বলছি। বইমেলা নিয়ে আমার আলাদা একটা ফ্যান্টাসি আছে। প্রতিবছর বললে ভুল বলা হবে, ঢাকার পাঁচ বছরের চাকরী জীবনে প্রতিবারই বইমেলায় যেতাম। বই কেনায় খুব বেশি অর্থ খরচের সঙ্গতি না থাকলেও বইয়ের জন্য হৃদয়ের আকুলতা প্রকাশের কোন কমতি ছিল না। “বই কিনে কেউ দেওলিয়া হয় না” মনিষীদের এই অমোঘ বানীর মর্যাদা দানে সাধ্যমত বই কিনে লকার ভরার চেষ্টা করতাম। তবে কোন নির্দিষ্ট লেখক কিংবা নামকরা সাহিত্যিকের বইয়ের চেয়ে ব্যতিক্রমী লেখা, টপিক ও পিকুলিয়ার থিমের বইকে প্রাধান্য দিতাম। কারন আমার বিশ্বাস ছিল, একজন স্বনামধন্য লেখকের সব লেখাই ভাল হবে আর একজন অথ্যাত লেখকের সব লেখাই খারাপ হতে পারেনা।

**** সাহিত্যের ক্ষেত্রেও ব্রান্ড একটা ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে। আজকালকার তরুন প্রজম্ন হুমায়ূন আহমেদ বলতে অজ্ঞান (আমি নিজেও তার লেখা পছন্দ করি)। তিনি কি লিখলেন সেটা বিবেচ্য নয়। আমি সাহিত্যের সমালোচক নই। তাই সেদিকে যাচ্ছি না। আর একটা ব্যাপার বিশেষ লক্ষ্যনীয় “প্রচারেই প্রসার”। যে যত প্রচার পাবে, যত বেশি মিডিয়া কভারেজ পাবে তার সাহিত্য ততই আলো ছড়াবে। এ কথায় অনেকেরই দ্বিমত থাকতে পারে। তবু বাস্তবতা অনেকাংশে তাই।

*** যাই হোক যা বলছিলাম, বই কেনা কিংবা পড়ার ক্ষেত্রে আমি লেখককে প্রাধান্য দেই না। লেখার বিষয়বস্তু, উপস্থাপন, টপিক এবং পিকুলিয়ার থিমের যেকোন লেখাকে আমি গোগ্রাসে গিলি। আর মানিব্যাগের স্বাস্থ্যের দিকে চিন্তা করে যথেষ্ট বই কিনি।

সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×