somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের শুভেচ্ছা কি বা তার তাৎপর্যই বা কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** ঈদ আসলে আমরা হরহামেশাই একে অপরকে বলি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা ইত্যাদি কিছু পোষাকী শব্দ। কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি এর এইসব বহুল প্রচলিত শব্দের তাৎপর্য!

আচ্ছা, ঈদের শুভেচ্ছা কি? প্রশ্নটা ছিল সমমনা এক বড় ভাইয়ের।

আমি: একটা জটিল প্রশ্ন। বায়বীয় কিছু একটা ব্যাপার হবে হয়তো। তবে আমার মতে, ঈদ ভালভাবে কাটুক এমন শুভকামনা অন্তরে পোষন করা এবং বন্ধু বা অাত্মীয়দের জানানো।

বড় ভাইঃ ব্যাপারটাকে অতীত সম্পর্কের সাথে যুক্ত তাই না?

আমিঃ হুম। পূর্ব সম্পর্ক তো থাকতেই হয়। নয়তো শুভেচ্ছা বার্তার কোন অর্থই থাকেনা। প্রদানকারী বা গ্রহণকারী কারো নিকটেই এর গ্রহণযোগ্যতা থাকে না।

বড় ভাইঃ পাশাপাশি অন্তরের একটা চাওয়া কি জড়িত নয়?

আমিঃ অন্তরের চাওয়া থাকলেও আমরা আসলে এতটা গভীরভাবে কাউকে শুভেচ্ছা জানাই না। গভীরে যাই না। এই যেমন ধরুন সালাম দেওয়ার ক্ষেত্রে । হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য ধর্মাবলম্বীদেরও আমরা গণহারে সালাম দেই।

বড় ভাইঃ আমার সমস্যা এখানেই। হাতে গোনা কয়েকটি greetings বাদে বাকি গুলো মেকি মনে হয়।

আমিঃ কিংবা মুসলমানদেরও আমরা সালাম দেই। হঠাৎ সামনে পড়ে গেলে, বিপদে পড়ে কিংবা চক্ষুলজ্জার খাতিরে। কিন্তু সালামের প্রকৃত অর্থ আমাদের মনে উদয় হয় না বা যাকে সালাম দিচ্ছি তার উপর শান্তি বর্ষণের কোন ইচ্ছা তৎক্ষনাৎ আমাদের থাকে কি থাকে না, সেটা স্পষ্ট নয়।

বড় ভাইঃ ঠিক এটাই বলতে চাচ্ছি।

আমিঃ বর্তমানে জগতের সবকিছুই আসলে মেকি/ফেক কিংবা আবছায়া ধরনের। সবকিছুই কেমন মোড়কজাত পন্যের মত। বাইরে চাকচিক্য আর ভিতরে কেবলই ফক্কিকার।

বিঃদ্রঃ কথোপকথনের উদ্ধৃতাংশ (ঈষৎ সংশোধিত ও পরিমার্জিত)।

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×