*** পরিবর্তন জীবনের অবিচ্ছেদ্য অংশ। একসময় শূন্য থেকে আমাদের আবির্ভাব আবার কালক্রমে অসীম শুন্যতায় বিলীন* হওয়াটাও অমোঘ নিয়মেরই অংশ। কায়ক্লেশে জীবন নির্বাহ কিংবা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো জীবনের (ব্যক্তির) শেষ গন্তব্য কিন্তু একই। কথিত উচ্চ বংশীয় আর কেউকেটাদের ভীরে হাসফাস করা অর্বাচীনদের পরিনতির খুব বেশি পার্থক্য আছে বলে মনে হয় না।
*** সুতরাং প্রকৃতির অমোঘ নিয়মের বেড়াজালে প্রতিনিয়ত খাবি খাওয়া মানুষের উচিত ভবিষ্যত প্রজম্নের জন্য কিছু করা। দেখুন এ বিষয়ে কবি সুকান্ত ভট্টাচার্য কি বলে গেছেন.....
“এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
সূত্রঃ কবিতা “ছাড়পত্র” --সুকান্ত ভট্টাচার্য
*বিঃদ্রঃ বিলীণ হওয়ার মানে হলো পৃথিবী থেকে হঠাৎ পাততারি গুটিয়ে চলে হওয়া, মৃত্যুর পর আর পৃথিবীতে ফিরে না আসা। কিন্তু প্রকৃতপক্ষে দৈহিক মৃত্যুর মাধ্যমেই অবিনশ্বর আত্মার অনন্তযাত্রা শুরু।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



