somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাকসুর উচ্ছেদ অভিযানে বেজার কারা?

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

✍️ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সুবাদে যে কয়েকবার ক্যাম্পাসে যাওয়ার সৌভাগ্য হয়েছিলো তাতে এটাকে ঢাকা তথা এশিয়ার একটি অন্যতম সেরা বিদ্যাপীঠ বলে মনে হয় নি। অবশ্য মনে হওয়ার কথাও না। বেদখল ফুটপাত, টোকাই, ছিন্নমূল মানুষের যত্রতত্র ঘোরাফেরা, হকারের দৌরাত্ম্য ও রিক্সার মিছিল ঢাকা ইউনিভার্সিটিকে আলাদাভাবে পরিচয় করানোর কোন উপায় নেই। এটা অবশ্য বাইরের রূপ, পড়ার সুযোগ হয়নি বলে ভিতরের রুপ হয়তো দেখা হয়নি। তবে এই বিশ্ববিদ্যালয় দিয়ে যে দেশের আহামরি কোন উপকার হয়নি বা হচ্ছে না সেকথা তো দিবালোকের মতো স্পষ্ট। শুধুমাত্র কিছু আমলা ও কর্পোরেট কামলা তৈরি করা ছাড়া আর কোন আউটপুট নেই। ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ঢাকা ইউনিভার্সিটির অবস্থান ৫৫৪তম, এশিয়ার মধ্যে ১১২তম।

✍️ যাই হোক, বর্তমানে যে ক্যাচালটা লাগছে, অনলাইন দুনিয়ায় ঝড় উঠছে তা হলো ঢাকা ইউনিভার্সিটি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ছিন্নমূল গাঞ্জুট্টি ও হকার উচ্ছেদ অভিযান। আমার মতে, নিঃসন্দেহে এটা একটি প্রশংসনীয় উদ্যোগ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান দিনের বেলায় আন্দোলন, সংগ্রাম, সমাবেশের জন্য বিখ্যাত তেমনি রাতের অন্ধকারে মাদকসেবী ও ব্যবসায়ীদের একটি অন্যতম আখড়া হিসেবে সর্বজন বিদিত।

✍️ বেকারত্ব, হতাশা, হৃদয়ঘটিত টানাপোড়েন কিংবা নিতান্তই সখের বশে ছাত্রদের মাদকের হাতেখড়ি কিন্তু এখান থেকেই হচ্ছে এটা সচেতন মানুষমাত্রই অনুধাবন করবেন। তাছাড়া সন্ধ্যার আলো-আধারীতে নিষ্কাম ভালোলাগার স্পর্শ কিংবা যৌনতার লেনাদেনারও নিরব স্বাক্ষী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান। এসব যাদের দেখার কথা, তারাই এখানে নিরব।

✍️ আশার কথা, অবশেষে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ক্যাম্পাসের মধ্যে টং দোকান, হকার, ভবঘুরে ও ছিন্নমূল ব্যক্তিদের উচ্ছেদ অভিযান শুরু করেছে। বানের স্রোতের মতো ক্যাম্পাসজূড়ে ভেসে বেড়ানো ত্রিচক্রযান (রিকশা) নিয়ন্ত্রনের উদ্যোগ নিয়েছে। অনেকেই সাধুবাদ জানিয়েছে। কিন্তু এতে বিড়াল বেজার হয়েছে, প্রচন্ড গোস্বা করেছে। দুই টান না দিলে যাদের শরীরে জোস আসেনা, ক্রিয়েটিভ আগডুম বাগডুম পেইন্টিংয়ের আইডিয়া আসেনা তারাই চটেছেন, বেজায় চটেছেন। অসহায় হকার (মাদক ব্যবসায়ী), ছিন্নমূল (মাদকসেবী) মানুষদের জন্য দরদ উগরে দিচ্ছেন। মানোভতা (মানবতা!) আজ কোথায়?

✍️ ফেসবুকে আমি যাদেরকে ফলো করি তাদের মধ্যে অনেকেই এহেন ন্যাক্কারজনক (পড়ুন প্রশংসনীয়) উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। অসহায় ও ছিন্নমূল লোকগুলোর স্থায়ী পূনর্বাসন করার কোন উদ্যোগ নাই, কর্মসংস্থানের কোন আইডিয়া নাই, শুধু আছে বিরোধীতা। রাম-বাম সবাই মিলে নব নির্বাচিত ডাকসুকে একহাত দেখে নিচ্ছেন এই সুযোগে!!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×