somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারহীনতার সংস্কৃতি চলতে দেয়া যায় না!

০৩ রা জুলাই, ২০২৬ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

✍️ বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা যেন বের হতেই পারছি না। একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনা আমাদের সমাজকে আতঙ্কিত ও বিবেককে নাড়া দিচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলো অত্যন্ত লোমহর্ষক ও মর্মান্তিক। বিচারিক দীর্ঘসূত্রতা, সামাজিক উদাসীনতা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে এই বিচারহীনতার সংস্কৃতি ক্রমেই প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে

✍️ অপরাধ বিজ্ঞান আর কেবল নির্দিষ্ট শ্রেণির একাডেমিক অধ্যয়নের বিষয় হয়ে থাকা উচিত নয়; বরং এটি গণশিক্ষার অংশ হওয়া সময়ের দাবি। অপরাধীর মনস্তত্ত্ব, আচরণ, পরিণতি ও সামাজিক প্রভাব সম্পর্কে সচেতনতা শৈশব থেকেই গড়ে তোলা জরুরি।

✍️ নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে একই আইনের আওতায় বিচার কার্যক্রম পরিচালিত হলেও, শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো জঘন্য অপরাধের জন্য আরও বিশেষায়িত ও কার্যকর আইন প্রয়োজন কি না—তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা উচিত। প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে অভিযোগের ধরন ও প্রেক্ষাপট ভিন্ন হতে পারে; কিন্তু শিশু নির্যাতন ও ধর্ষণের ক্ষেত্রে কোনো ধোঁয়াশা বা বিকল্প ব্যাখ্যার সুযোগ নেই। তাই দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে শিশু সুরক্ষায় পৃথক ও আরও কঠোর আইন প্রণয়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে মনে করি।

✍️ অস্থির ও অনিয়ন্ত্রিত জীবনযাপন, বেকারত্ব, হতাশা এবং “সব পেয়েও কিছুই পাইনি” ধরনের মানসিকতা আমাদের সমাজব্যবস্থাকে কোথায় নিয়ে যাবে—তা একমাত্র আল্লাহই ভালো জানেন।

বিঃদ্রঃ এটি একান্তই ব্যক্তিগত মতামত। প্রচলিত আইন সম্পর্কে সীমিত জ্ঞান বা বিশ্লেষণের সীমাবদ্ধতা কাউকে বিব্রত করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১১:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×