গ্রামীণফোন সমাচারঃ
১. গতকাল থেকে বন্ধ হয়ে গেছে ফ্রী ফেসবুকিং !
২. গতকালই সপ্তাহ ব্যাপী ফেসবুক চালানোর ৫ টাকা মূল্য এর নতুন ইন্টারনেট প্যাক অফার!
বেশিদিন নয় এই কিছুদিন আগেই জিপি বেশ জোর দিয়েই পত্রিকা,টিভি এমনকি খবরেও প্রচার করলো এখন থেকে নাকি সব সময় সম্পূর্ণ ফ্রী ফেসবুক ব্যাবহার করতে পারবেন সকল গ্রামীনফোন ব্যাবহারকারী... জিরো ডট ফেসবুকের দিন শেষ
এর পরেও আমাদের কোন সমস্যা ছিলনা । অফারটি সবার জন্যই ফ্রী ইন্টারনেট এর মতই মনে হয়েছিল...
হ্যাঁ ,রীতিমত মানুষের মাঝে গ্রামীনফোন ব্যাবহারের ঢল নেমে এলো...
১ কোটি , ২ কোটি নয়... একদম ৫ কোটি তে গিয়ে দাড়িয়ে গেলো জিপি ব্যাবহারকারীর সংখ্যা
এতে করে হয়ে গেলো জিপির তৎকালীন ব্যাবসায়ীক উদ্দেশ্য সফল
তারপর কি হল?
কোনরকম প্রচার ছাড়াই হঠাৎ করে আমাদের মত জিপি ব্যাবহারকারীদের রীতিমত লাথি মেরে বন্ধ করে দেওয়া হল এই ফ্রী ফেসবুকিং
এবং – সাথে সাথেই আমাদের মোবাইলে চলে আসলো জিপি এর এই নতুন ফেসবুকিং অফার এসএমএস
---জিপি ভাইয়া আপনি ব্যাবসা করবেন করুন... তাই বলে আমাদের মত সাধারণ মানুষকে আপনার ব্যাবসার মাঝখানে রেখে এভাবে বলির পাঠা না বানালেও পারতেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


