somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামের পুষ্টিগুন।

০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরিচিতি :
জাম এর ইংরেজি নাম Java plum, Malabar plum এবং বৈজ্ঞানিক নাম Syzygium cumini যা Myrtaceae পরিবারভুক্ত একটি ফল। এই জামকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। সাধারণত জাম খাদ্য হিসেবে ব্যবহার হয়। জাম হালকা টক ও মিষ্টি হয়ে থাকে। এছাড়াও জাম কবিরাজী এবং ইউনানী চিকিৎসাতেও ব্যবহৃত হয় ভারত উপমহাদেশ, চীন ও ইন্দোনেশিয়াতে। জামগাছ সাধারণত ৩০ মিটাার বা ৯৮ ফুট লম্বা হয়ে থাকে। জামের উৎপত্তিস্থল ভারতীয় উপমহাদেশ এছাড়াও দক্ষিন এশিয়া মিয়ানমার শ্রীলংকা ও আন্দামান দীপপুঞ্জে প্রচুর পরিমানে জাম উৎপন্ন হয়। এপ্রিল মাসে জামগাছে ফুল ধরে আর মে-জুন মাসে জাম পরিপক্ব হতে শুরু করে এবং খাওয়ার জন্য উপযুক্ত হয়।



জামের পুষ্টি উপাদানসমূহ :
আকারে ছোট হলেও জাম পুষ্টিমানে পরিপূর্ণ। প্রতি ১০০ গ্রাম জামে পুষ্টিমান হলো - শক্তি ৬০ কিলোক্যালরী, শর্করা ১৫.৫৬ গ্রাম, স্নেহ পদার্থ ০.২৩ গ্রাম, প্রোটিন ০.৭২ গ্রাম, ভিটামিন এ ৩ IU, থায়ামিন (বি১) ০.০০৬ মিগ্রা, রিবোফ্লাভিন (বি২) ০.০১২ মিগ্রা, নায়াসিন (বি৩) ০.২৬০ মিগ্রা, প্যানটোথেনিক অ্যাসিড (বি৫) ০.১৬০ মিগ্রা, ভিটামিন বি৬ ০.০৩৮ মিগ্রা, ভিটামিন সি ১৪.৩ মিগ্রা, ক্যালসিয়াম ১৯ মিগ্রা, লৌহ ০.১৯ মিগ্রা, ম্যাগনেসিয়াম ১৫ মিগ্রা, ফসফরাস ১৭ মিগ্রা, পটাসিয়াম ৭৯ মিগ্রা, সোডিয়াম ১৪ মিগ্রা এবং পানি ৮৩.১৩ গ্রাম।

সুস্বাস্থ্য গঠনে পুষিট উপদানসমূহের অবদান :
১) হৃদযন্ত্রের সুরক্ষায় - জামে উপস্থিত পটাসিয়াম এবং ফসফরাসজাতীয় প্রয়োজনীয় খনিজ উপাদানসমূহ ধমনীগুলোকে শক্ত হতে দেয় না ফলে হৃদযন্ত্র ভালো থাকে। ২) রক্ত পরিশোধনে - জামে আয়রন এবং ভিটামিন সি থাকে যা রক্ত পরিশোধন করতে সহায়তা করে। ৩) শরীর ঠান্ডা রাখতে - জামে ফসফরাস এবং আয়োডিন আছে যা গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। ৪) রোগ প্রতিরোধে - জামে ভিটামিন বি-১, বি-২, বি-৩ এবং বি-৬, ভিটামিন সি এবং এন্টি-অক্সিডেন্ট আছে যা ফ্রি রেডিক্যালের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।৫) হাড় শক্তিশালী করতে - জামে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম আছে যা হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে। ৬) ক্যান্সার প্রতিরোধে - জামে থাকা পলিফেনলের কারণে এটি অ্যান্টি-কার্সিনোজেনিক বৈশিষ্ট্যযুক্ত যা ক্যান্সার সারাতেও ভুমিকা রাখে। ৭) সংক্রমণ রোধে - জামে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফেকটিভ এবং অ্যান্টি-ম্যালেরিয়া বৈশিষ্ট্য যা বিভিন্ন ধরনের সংক্রমণ রোধে কাজ করে। ৮) হজমক্ষমতা বাড়াতে - জামে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে, যা লিভারকে সক্রিয় করে এবং হজমক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠ কাঠিন্যের মতো সমস্যাও দূর করে। ৯) ব্রণ দূর করণে - জামে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যা ব্ল্যাকহেডস, পিম্পলস এবং ব্রণসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে কার্যকর ভুমিকা রাখে।



তথ্যসূত্র : অন্তর্জাল/উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×