somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষক এবং শিক্ষকতা

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যিনি শিক্ষাদান করেন তিনিই হলেন শিক্ষক আর শিক্ষাদান করাটাই হলো শিক্ষকতা। জাতির ভবিষ্যৎ নাগরিকদের শিক্ষার ভার শিক্ষকদের ওপরই অর্পিত থাকে। একটি সমাজ বা জাতি কতটা সভ্য হবে সেটা নির্ধারিত হয় সুশিক্ষার মাধ্যমে। সুশিক্ষা দেবার জন্য প্রয়োজন সুশিক্ষক। তাই শিক্ষাই জাতির মেরুদণ্ড না হয়ে সুশিক্ষকই জাতির মেরুদণ্ড হওয়া উচিত।


আপনি যদি কোন ছাত্র/ছাত্রীকে প্রশ্ন করেন যে, তুমি বড় হয়ে কি হতে চাও? উত্তর পাবেন আমি বড় হয়ে ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো ইত্যাদি ইত্যাদি কিন্তু কখনো কি শুনেছেন যে আমি বড় হয়ে শিক্ষক হবো? কারণ ওরা সমাজের অসংগতিগুলো দেখছে, শিক্ষকদের দুরবস্থাগুলো দেখছে। শিক্ষক যদি তৃতীয় শ্রেণির কর্মচারী হয় এর চেয়ে জাতির দূর্ভাগ্য আর কি হতে পারে। আজ আমাদের প্রাথমিক স্কুলের শিক্ষকরা তৃতীয় শ্রেণির কর্মচারী। একজন তৃতীয় শ্রেণির কর্মচারীর কাজে আমরা কি আশা করতে পারি?


সমাজে যাদের অবদান বেশি অর্থাৎ যাদের কাজ সমাজে সবচেয়ে বেশি মূল্য যোগ করে তাঁরা হলেন কৃষক। কৃষকের অবদান সমাজে সরাসরি যোগ হয় অর্থাৎ ইহা দৃশ্যমান অপর পক্ষে শিক্ষকদের অবদান কৃষকের পরেই; শিক্ষকের অবদান দৃশ্যমান নয় কিন্তু তাদের অবদানের মূল্য যোগ খুবই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী।

স্বভাবতই প্রশ্ন জাগে শিক্ষক কারা হবেন? যিনি বেশি জানেন তিনিই শিক্ষক হবেন। শিক্ষকের জ্ঞান ছাত্রদের থেকে বেশি হলে তবেই জ্ঞানের প্রবাহ সম্ভব। বাস্তবতা হচ্ছে ভিন্ন। বেশির ভাগ ক্ষেত্রে শিক্ষকদের শিক্ষা দেবার মতো যোগত্যা নেই কারণ মেধাবীরা এই পেশায় আসছেনা দূর্গতির কারণে। অথচ উন্নত বিশ্বে সবচেয়ে মেধাবীর আসছে শিক্ষকতায়; সেখানে শিক্ষকদের মূল্যায়ন আছে, সম্মান আছে সর্বোপরি সমাজে সচ্ছলভাবে বেঁচে থাকার মতো ভাতা আছে পক্ষান্তরে আমাদের দেশে অযোগ্যরা শিক্ষকতায় আসছেন নেই তাদের মূল্যায়ন, নেই সম্মান এবং না আছে সমাজে ভালোভাবে বেঁচে থাকার মতো ভাতা।

ঢাকার একটি স্বনামধন্য স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন একজন নির্বাচিত এমপি তিনি তার নিজের লোক, দলীয় লোক এবং পয়সার বিনিময়ে অনেক লোক শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন ফলে স্কুলটির শিক্ষাব্যবস্থা একেবারে ভেঙ্গে পরেছে। নেই কোন পড়াশুনা বা নেই কোন ভালো শিক্ষক; তাহলে কিভাবে গড়ে উঠবে একটি সভ্য সমাজ বা সভ্য জাতি? :(



ছবি ; অর্ন্তজাল।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:১৪
১৭টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×