somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনো সিদ্ধান্ত একটি বছরের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নেওয়া অযৌক্তিক ও অমানবিক।

২০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবারের এইচএসসি পরীক্ষায় এই ফল বিপর্যয়ের কারণ কী। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আমরা কাউকে কোনো ছক বেঁধে দিইনি বা নির্দিষ্ট করে দিইনি যে এভাবে নম্বর ছাড় দেবেন অথবা ওভারমার্কিং করবেন। বেশি বেশি দিয়ে পাসের হার বাড়াতে হবে, এ রকম কোনো প্রশ্নই ওঠে না।’ অর্থাৎ নম্বর বাড়ানোর জন্য বা পাসের হার বেশি দেখানোর জন্য বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো রকম নির্দেশনা দেওয়া হয়নি।

তাহলে দেখা যাচ্ছে, এ ধরনের ব্যাপার অতীতে ঘটেছে। আর তার ফলে পাসের হার যথেষ্ট বেশি দেখানো সম্ভব হয়েছে। সেটি ভালো হয়নি, এটা সবাই মানবেন; কিন্তু হঠাৎ এ বছর এর বিলোপ ঘটানোর ফলে নতুন সংকট যে তৈরি হতে পারে, এটা হয়তো কেউ ভেবে দেখেননি। এ বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীরা আগামী চার-পাঁচ বছরের মধ্যে চাকরির বাজারে লড়াইয়ে নামবেন; কিন্তু ‘ওভারমার্কিং’–এর সুবিধা না পাওয়ার কারণে তাঁরা তাঁদের আগের কয়েক বছরের শিক্ষার্থীদের চেয়ে শুরুতেই পিছিয়ে থাকবেন। অথচ এ জন্য তাঁদের কোনো দায় ছিল না। তা ছাড়া আশানুরূপ ফল না পাওয়ার কারণে অসংখ্য পরীক্ষার্থীর মধ্যে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক। এর আগে রেজাল্টের কারণে আত্মহত্যা করার প্রবণতাও দেখা গেছে।

কোনো সিদ্ধান্ত একটি বছরের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নেওয়া অযৌক্তিক ও অমানবিক। একই সঙ্গে খাতা মূল্যায়ন ও নম্বর দেওয়ার ক্ষেত্রে শিক্ষা বোর্ডের কোনো নির্দেশনা না থাকার ব্যাপারটিও যৌক্তিক নয়। লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী নম্বর দেওয়ার মানদণ্ড নির্ধারণ করা দরকার। অর্থাৎ কোন ধরনের ভুলের জন্য কত নম্বর কাটা হবে কিংবা কোন ধরনের উপস্থাপনার জন্য কত নম্বর যুক্ত হবে, সেটি আগেই ঠিক করা দরকার। বিষয়ভিত্তিক শিক্ষকদের বসিয়ে আগেই এটি নির্ধারণ করতে হবে। পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে বণ্টনের সময়ে এই নির্দেশিকাও তাঁদের হাতে তুলে দিতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন নির্দিষ্ট কোন শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের আর কতকাল গিনিপিগ বানিয়ে রাখবে? এই প্রশ্ন আপনাদের কাছে।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২০
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×