somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতির বৈচিত্র্য: ডারউইনবাদীদের নাইটমেয়ার-১০

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিবর্তন তত্ত্ব অনুযায়ী পুরো জীবজগতের উৎস যেহেতু একটি অণুজীব সেহেতু লক্ষ লক্ষ প্রকারের ফল-মূল-ফুল'র গাছের আলাদা আলাদা কোনো উৎস নাই। একটি অণুজীব থেকে যদি উদ্ভিদজগত ও প্রাণীজগত বিবর্তিত হয়ে থাকে তাহলে বিবর্তনের কোনো এক পর্যায়ে উদ্ভিদকে আলাদা হতেই হবে। শুধু তা-ই নয়, সেই উদ্ভিদ থেকে আবার লক্ষ লক্ষ প্রকারের উদ্ভিদ বিবর্তিত হতে হবে; যাদের মধ্যে হাজার হাজার ধরণের শুধু লতা-পাতা-ওয়ালা উদ্ভিদ, হাজার হাজার ধরণের শুধু ফুল-ওয়ালা উদ্ভিদ, এবং হাজার হাজার ধরণের ফলন্ত উদ্ভিদ আছে। আর এগুলোর সবই হতে হবে "এলোমেলো পরিবর্তন ও প্রাকৃতিক নির্বাচন" এর মাধ্যমে!

প্রথমত, বিবর্তন তত্ত্ব অনুযায়ী প্রথম উদ্ভিদ তালগাছ জাতীয় কিছু ছিল না নিশ্চয়। ধরা যাক, শৈবাল জাতীয় কিছু একটা ছিল। তো সেই শৈবাল জাতীয় উদ্ভিদ থেকে কীভাবে বিশাল বিশাল ফল-মূল ও ফুলের গাছ বিবর্তিত হবে, যেখানে শৈবাল জাতীয় উদ্ভিদ এখনো রয়েই গেছে? ডারউইনবাদীরা প্রমাণ দেখাতে না পেরে নিশ্চয় বলবেন যে শৈবাল জাতীয় উদ্ভিদ থেকে এক লাফে বিশাল বিশাল ফল-মূল ও ফুলের গাছ বিবর্তিত হয়নি – ধীরে ধীরে হয়েছে! প্রমাণ দেখাতে না পারলেই সেটি ‘ধীরে ধীরে’ হয়! কিন্তু শৈবাল জাতীয় উদ্ভিদ থেকে ধীরে ধীরে বিশাল বিশাল ফল-মূল ও ফুলের গাছ যে বিবর্তিত হওয়া সম্ভব নয় – এই সত্যকে কখনোই স্বীকার করা হবে না।

দ্বিতীয়ত, এবার ফল-ফুল বিহীন যে কোনো একটি উদ্ভিদ চিন্তা করুন। এরকম একটি উদ্ভিদকে মিলিয়ন মিলিয়ন বছর ধরে রেখে দিলেও কি সেখানে একদিন ফল/ফুল ধরা শুরু করবে? ফল/ফুল ধরার জন্য নতুন তথ্য কোথা থেকে আসবে? ফল/ফুল কি প্রজন্মের পর প্রজন্ম ধরে ধাপে ধাপে ধরবে নাকি এক লাফে ধরবে? অর্থাৎ প্রাথমিক অবস্থায় একটি ফল/ফুল কি পূর্ণাঙ্গ অবস্থায় থাকবে না? প্রজন্মের পর প্রজন্ম ধরে পূর্ণাঙ্গ হবে? সেই ফল/ফুলের গাছ থেকে আবার শত শত ফল/ফুলের গাছ-ই বা কেনো ও কীভাবে ধাপে ধাপে বিবর্তিত হবে?

তৃতীয়ত, প্রকৃতিতে বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন সংখ্যক বিচি দেখা যায়। একটি থেকে শুরু করে অসংখ্য বিচি-ওয়ালা ফল আছে। প্রত্যেক ফলের আকার-আকৃতি ও স্বাদ আলাদা। এই অবস্থায় এক ফলের গাছ থেকে অন্যটি কীভাবে ধাপে ধাপে বিবর্তিত হবে?

চতুর্থত, কোন গাছ থেকে ধাপে ধাপে তালগাছ বিবর্তিত হয়েছে? তালগাছ থেকে কীভাবে ধাপে ধাপে ভিন্ন একটি গাছ বিবর্তিত হওয়া সম্ভব? কোন গাছ থেকে ধাপে ধাপে আম গাছ বিবর্তিত হয়েছে? কোন গাছ থেকে ধাপে ধাপে কাঁঠাল গাছ বিবর্তিত হয়েছে? কোন গাছ থেকে ধাপে ধাপে ডালিম গাছ বিবর্তিত হয়েছে? এই গাছগুলো থেকে ধাপে ধাপে নতুন ফল-মূলের গাছ আর বিবর্তিত হচ্ছে না কেনো?

পাঠক! উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া কিন্তু রয়েই গেল। সকল উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া এক রকম না। ফলে উপরোক্ত বিষয়গুলোর সাথে প্রজনন প্রক্রিয়া যোগ করলে ডারউইনবাদীদের অবস্থা আরো করুণ হবে।

ফল-ফুল-বিহীন উদ্ভিদ



শুধু ফুলের গাছ



ডারউইনবাদীদের তালগাছ



আম গাছ



অ্যাপেল গাছ



আঙ্গুর গাছ



পেপে গাছ



কাঁঠাল গাছ



এবার একটি নির্দিষ্ট উদাহরণ নিয়ে আলোচনা করা যাক, যাতে করে সবাই ব্যাপারটা বুঝতে পারেন। ডালিম ও ডালিম গাছের কথাই চিন্তা করুন। একটি ডালিম গাছে অনেক ডালিম ধরে। প্রত্যেক ডালিমের মধ্যে শত শত বিচি থাকে। প্রত্যেক বিচিকে ঘিরে সুমিষ্ট ও ভাইটামিনযুক্ত রস থাকে, সেই রস আবার পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। ডালিমের ভেতরে একাধিক প্রকোষ্ঠ দ্বারা বিচিগুলো আলাদা করা থাকে। সবকিছু আবার শক্ত খোসা বা পর্দা দ্বারা আবৃত থাকে।

ডালিম গাছ





প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ও বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা জানি যে, ডালিম গাছে ডালিম ধরে এবং ডালিমের বিচি থেকে আবার ডালিম গাছ হয়। অন্যভাবে বললে বলা যায়, ডালিমের বিচি থেকে ডালিম গাছ হয় এবং সেই গাছে আবার ডালিম ধরে। ফলে ডালিম আর ডালিম গাছকে একটি চক্র বলা যেতে পারে। এই অবস্থায় অন্য কোনো গাছ থেকে ধাপে ধাপে ডালিম গাছ বিবর্তিত হওয়ার সুযোগ কোথায়! অন্য কোনো গাছ থেকে যদি ডালিম গাছ ধাপে ধাপে বিবর্তিত হয় তাহলে ডালিমের অবস্থা কেমন হবে? গাছ-ই বা কেমন হবে? ভেবে দেখুন। একবারে পূর্ণাঙ্গ ডালিম গাছ কিংবা ডালিমের বীজ ছাড়া অন্য কোনো ভাবেই একটি ডালিম গাছ ও ডালিমকে চিন্তা করা যাবে না। ডালিম গাছের জায়গায় অন্য যে কোনো ফলের গাছ যদি বিবেচনা করা হয় তাহলেও একই ফলাফল আসবে। অর্থাৎ বাস্তবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি ফলের গাছের আলাদা আলাদা উৎস থাকতে হবে। আর তা যদি থাকতেই হয় তাহলে ডারউইনের বিবর্তন তত্ত্ব অত্যন্ত স্বাভাবিকভাবেই অসার ও ভুল প্রমাণিত হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
৩০টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×