somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দ দূষণ ও নাগরিক জীবনের দুর্ভোগ

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিলে চমকানো ব্যাপারটা কেমন হতে পারে তা বোধহয় আজকেই টের পেলাম। হোস্টেলের কাছে পৌছে বাস থেকে নেমে রাস্তা পার হবো এমন একটা মুহূর্ত, ঠিক তখনি বিআরটিসি’র একটা ডাবল-ডেকারের হর্নের বিকট শব্দে পিলে চমকানোর অভিজ্ঞতাটা অর্জন করলাম। শব্দের তীব্রতা মাপার কোন যন্ত্র তখন হাতের কাছে ছিল না। থাকলে হয়তো দেখতে পেতাম ডাবল-ডেকারের হর্নের কারণে সৃষ্ট শব্দের তীব্রতা নির্ঘাত ১২০ ডেসিবল ছাড়াই গেছে। আর তখনি ঠিক করছিলাম শব্দের এমন তীব্রতা নিয়ে আজকে কিছু লিখব।

শব্দের তীক্ষ্ণতা বা পিচ যেটাই বলি না কেন, মানুষের ক্ষেত্রে এটার সহনীয় মাত্রা হচ্ছে ২০-২০০০০ হার্জ। আর আমরা যদি মানুষের হজম-সাধ্য শব্দের তীব্রতার মাত্রা সম্পর্কে জানতে চাই, এক্ষেত্রে সবার অবগতির জন্য জানাতে চাই আমাদের শ্রবণযোগ্য শব্দের তীব্রতা ০-২৫ ডেসিবল। যদিও আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন তীব্রতার শব্দের মুখোমুখি হতে হয়। আর নানান মাত্রার শব্দের মুখোমুখি হতে হতে আমাদের নিজেদের অজান্তেই আমাদের শ্রবনশক্তি হ্রাস পাচ্ছে প্রতিনিয়ত।আর এক্ষেত্রে মূল কালপ্রিট হচ্ছে শব্দের এই দূষণীয় মাত্রা।

শুরুতেই আমি বিআরটিসি’র ডাবল-ডেকারের হর্নের কথা বলেছিলাম, তারমানে এই না যে শুধু যানবাহনের কারনেই শব্দের এই দূষণ হচ্ছে। অবশ্যই যানবাহনের অনিয়ন্ত্রিত হর্নের কারণে উদ্ভূত শব্দ এই দূষণের অন্যতম একটা কারণ। এর বাইরেও আরও কিছু কারণ আছে যেগুলো নিয়ে আমার কিছু বলার আছে। আমাদের মাঝে বিভিন্ন পেশাজীবী আছেন যারা পেশাগত কারণে এই দূষণের শিকার হন যেমন- বিভিন্ন কল-কারখানায় কর্মরত শ্রমিকরা, নির্মাণ কাজে জড়িত শ্রমিকরা, মাইনিংইয়ে জড়িত শ্রমিকরা, পরিবহন সংস্থায় নিয়োজিত শ্রমিকরা এবং কনসার্টে পারফর্ম করা মিউজিসিয়ানরা। পেশাজীবীদের নিয়ে আমি আজকে কিছু লিখতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই তারা যেন যথা-যথ নিরাপত্তা সামগ্রীর সাহায্য নেন। এক্ষেত্রে ইয়ার প্লাগ ব্যবহার আপনার কান দুটোকে দিতে পারে বাড়তি সুরক্ষা।

একটা সময় মানুষজন ঘোড়ায় কিংবা ঘোড়ার গাড়ীতে চলাচল করত। যানবাহনের সংখ্যাও তখন সীমিত ছিল। জনসংখ্যা বাড়ার সাথে-সাথে নানান ধরনের সমস্যার উদ্ভব হতে থাকে; তার মধ্যে একটি হচ্ছে সড়ক দুর্ঘটনা। আর ততদিনে ঘোড়ার জায়গা দখল করল অটোমবাইলস। অবাঞ্ছিত দুর্ঘটনা এড়াতে মানুষ শরনাপর্ন হল হর্নের। সময়ের সাথে- সাথে হর্নের তীব্রতাও পাল্লা দিয়ে বাড়তে লাগলো। আর এখনতো দুর্ঘটনা প্রতিরোধী এই হর্নগুলোই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এক্ষেত্রে বিড়ম্বনার অন্যতম কারণ হচ্ছে কারনে-অকারনে হর্নের ব্যবহার।ভাবখানা এমন যে, গাড়ীর ড্রাইভারদের হাত নিশপিশ করে যেন হর্ন বাজানোর জন্য।আর এক্ষেত্রে স্পষ্ট কোন নীতিমালা নেই এর ব্যবহার নিয়ন্ত্রনের জন্য, কিংবা নীতিমালা থাকলেও নেই বাস্তবায়ন। মাঝেমধ্যে দেখা যায় হসপিটালের সামনে লেখা- “হর্ন বাজানো নিষেধ, সামনে হসপিটাল” । অথচ পাল্লা দিয়ে হর্ন বাজিয়ে চলছে সামনে দিয়ে চলমান গাড়িগুলো!

আসুন, একটু জেনে নেয়া যাক ক্রমাগত শব্দের এই অত্যাচার আমাদের কি কি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে-
আমাদের কানের গঠন পর্যালোচনা করে দেখি যে, ককলিয়া বা হিয়ারিং রিসেপটর আমাদের শ্রবণেন্দ্রিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আর উচ্চমাত্রার শব্দ প্রতিনিয়ত আমাদের ককলিয়ার ক্ষতিসাধন করে।খুব অল্প সময়ের জন্য যদি ১২০ ডেসিবল মাত্রার শব্দ শুনতে পাই, তাহলে সেটা অস্বস্তি কিংবা সাময়িক ব্যথার কারণ হতে পারে। কিন্তু আমাদের যদি একটা দীর্ঘ সময় ধরে ৮০ ডেসিবল মাত্রার উপরে শব্দ শুনতে হয়, সেক্ষেত্রে এটা আমাদের শ্রবনশক্তির মারাত্মক ক্ষতিসাধন করতে পারে এবং ক্ষেত্রবিশেষে আমাদের বধিরতার কারণ হয়ে দাড়াতে পারে। এছাড়াও উচ্চমাত্রার শব্দ স্নায়বিক এবং হৃদরোগীদের জন্য বিপদজনক কারণ হয়ে উঠতে পারে। নীচে কিছু উচ্চমাত্রার শব্দ উৎস চিহ্নিত করা হল-
মোটর সাইকেল/হেয়ার ড্রায়ারঃ ৮০-৯০ ডেসিবল
ওয়ার্কশপ/স’মিলঃ ১০০-১১০ ডেসিবল
কনসার্ট/রাজনৈতিক সমাবেশঃ ১০০-১২০ ডেসিবল
অ্যাম্বুলেন্সের সাইরেন/ বিমান উঠা-নামার শব্দঃ ১১৯-১৪০ ডেসিবল।

শব্দের লাগামহীন ব্যবহারের শিকার হচ্ছি আমরা সবাই। আর আমাদের কিছুটা সচেতনতা হয়তো আমাদের চারপাশটাকে আরও সুন্দর করবে। সবাইকে অনেক ধন্যবাদ পুরো লিখাটি কষ্ট করে পড়ার জন্য।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×