তুমি কি ভেবেছিলে আমি নিঃস্ব হয়ে যাব?
না, তা হইনি!
বরঞ্চ আমি পেয়েছি এই বিশাল আকাশ,
জোছনাটাও তোমার সাথে ভাগাভাগি করে নিতে হয় না!
আমি স্বাধীন, মন চাইলেই আমি উড়ি,
উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলেই কোন সবুজ অরণ্যের চুড়ায় বসে জিড়িয়ে নেই,
সবুজ অরণ্যটাও আমার!
গাছ গুলো নীরব হয়ে আমার কষ্টের কথা শুনে,
মৃদু মাথা দুলিয়ে আমাকে সান্তনা দেয়!
এই বিশাল সমুদ্র, সেটাও আমার,
সমুদ্রের উত্তাল ঢেউ আর গর্জনই আমাকে সাহস জুগিয়েছে,
জীর্ণ শীর্ণ ক্লান্ত দেহটাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে,
জোয়ার ভাটা আমাকে শিখিয়েছে জীবনের উত্থান পতনের ইতিকথা!
আমি হোচট খেয়ে পরতে গিয়েও পরিনি,
নিজেকে সামলে নিয়েছি!
কারন, তখনো আমি আমার ভেঙে যাওয়া স্বপ্নটাকেই আকড়ে ধরেছিলাম,
আমার স্বপ্ন আমার সাথে বেঈমানী করেনি!
সবাই আমাকে আপন করে নিয়েছে,
তাদের উষ্ণ ভালবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে!
আমি তাদের কাছে চীর কৃতজ্ঞ,
আমি তোমার কাছেও কৃতজ্ঞ!
কারন, তুমি না গেলে হয়ত এত কিছু আমি পেতাম না!
ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




