এখন মধ্যরাত, চারপাশ নিস্তব্ধ,
কোয়াশার চাদরে মোড়ানো এই শহর,
জান কি? কোন হতাশায় কাটছে আমার প্রহর?
কোন ভাবনায় চোখের কোনে বিন্দু ফোটা জল?
কোন কারনে চঞ্চল আমি আজ এতটা সরল?
প্রিয়তমা, আজ আমার মন খারাপের বেলা,
তোমার হৃদয় মাঝে হয়ত, এখন চাঁদ-জোছনার খেলা!
মুঠোফোনের রিংটোনটা পাল্টেছি সেই কবেই!
আৎকে উঠিনা এখন আর সেই চেনা সুরে!
বুঝে গেছি তুমি দূরে অনে...ক দূরে!
আজ আমার বিরহ-ব্যাথায় তোমার মন কাঁদেনা,
আমি এখনও বেখেয়ালি কি না, তাতেও তোমার কিচ্ছু যায় আসেনা!
প্রিয়তমা, আজ আমার মন খারাপের বেলা,
তুমি আমার প্রিয়াঞ্জনা নও হয়ত, অন্য কারো রোদেলা!

সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




