নিজেকে বদলাতে হবে আগে
২০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিষয়টির সাথে সম্পৃক্ত একটি ছবির চিত্র হয়তো এতোক্ষণে সবার মনে পড়ে গেছে যেখানে, বাসের মহিলা সীটে ৩ জন পুরুষ যাত্রী বসে আছে তাদের একজন আঁড় চোখে বাসের রড ধরে দাড়ান বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে আছে । এমন চিত্র প্রতিদিন আমরা কোন না কোন ভাবে প্রত্যক্ষ করি । শুধু কি তাই আমরাই তো (পুরুষ যাত্রী) এ চিত্রের খল নায়ক ।
আমার মনে পড়ে আজ থেকে ৫/৭ বছর আগেও যাত্রীদের দেখতাম যখনই কোন মহিলা বাসে সীট খালী না থাকায় দাড়িয়ে আছেন তাকে পুরুষ যাত্রীদের অনেকেই তাদের সীট ছেড়ে দিয়ে আগে মহিলা যাত্রীদের বসার ব্যাবস্থা করতেন । আর এখন ? বাসে মহিলা যাত্রীদের জন্য ড্রাইবারের পেছনে ৬/৯টি সীট নির্দিষ্ট করা থাকলেও আমাদের (পুরুষ যাত্রী) অনেকেই বেহায়ারমত উক্ত সীটগুলো দখল করে বসে থাকি । নিলর্জ্জের মত অনেকে (পুরুষ যাত্রী) তর্কেও লিপ্ত হই । অথচ মহিলাদের সীট ছেড়ে দিয়ে সামান্য সময়ের জন্য একটু কষ্ট শিকার ইচ্ছা করলেই আমরা করতে পারি ।
আসুন আজ থেকে আমরা নিজেকে একটু একটু করে বদলাতে চেষ্টা করি । তবেই আমাদের সমাজ আবার সহমর্মীতায় উজ্জীবিত হবে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন