কবির চোখের পানি দিয়ে মহারাণীর মুক্তোর মালা বানিয়ে
বানিয়া মৃত্যু মেনে নিয়েছিলো। তারপর থেকে কবিরা হাসতে পারে না!
অশ্রু ছাড়া হাসতে মানা- এরকম একটি মহাকাব্য অসমাপ্ত রেখে
একদল কবি রমনীদের প্রেমে মারা যায়।
কবির আত্মা অশ্লীল বলে তার কান্না নগ্ন
কান্না আমার প্রিয়
বৃষ্টি নির্ঝর, আর
নৈঃশব্দ্য কবিসভা থেকে আমাকে বাতিল করে
নির্বিচারে ছবি আঁকে- কান্নার!
নৈ:শব্দ্য আমার বলে কাঁদতে চাই।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


