পারলে মেনে নাও সেসব রোদ্দুরভোলা মেঠোপথ
প্রশান্তি নিজেকে বেঁধে রেখেছে জারুল বনে বনে
দাবি নেই কোন, কোন অভিমানে চন্দ্রবিরতি হবে না
নিশ্চিত থাকো-শুরুতেই গ্রহণ মেনে নিবে না কীটপতঙ্গ ইত্যাদি
তুমিও না, আমিও না, আমাদের ভুল আর প্রাপ্তিসমূহ!
এবার তোমার অবাধে আসা যাওয়ায় আরেকবার প্রশ্ন তুলতে পারো
বরঙ তোমাকে ঝুলিয়ে রাখি নিজের মতো করে
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



