একদিন চেহারার দ্বিতীয় অংশে
ক্ষমা প্রার্থনার ইচ্ছা ঝুলিয়ে রাখবো।
দৈনিক মাত্র ঘন্টাখানেক, এর বেশি তোমাকে ভাবি না!
শেষে তোমার গালের গোশত পঁচে যবে জেনে
মাটির গায়ে গাল রাখি। মাটিতেই বিসর্জিত হই।
ছুটে চলি শীতল মাটির খোঁজে কুমোর বাড়ি বাড়ি।
এসব একান্তই নিজের জন্য, কেবলই নিজের জন্য!
পৃথিবীতে নিজস্ব প্রয়োজন এড়িয়ে যেতে পারি না বলেই
এখনো ছায়া দেখার ইচ্ছে হয়, ভুল দেখার ইচ্ছে হয়-
দূরে তোমাকে আসতে দেখে পাড়ার শিশুরা চকলেট
আর সাথে আনা শরীরের ঘ্রান নিতে ঘিরে আছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



