গভীর অমাবশ্যায় আলোকিত গ্রাম; সবুজাভ বন ঘাস
চাপা আতঙ্গে; বিদায়ী চুমো সন্তানের কপালে..
প্রতিটি পথে; প্রতিটি টিলায়; প্রতিটি
পাহাড়’র চোখে আগুন, বারান্দা বিছানা
জানালা হৃৎপিণ্ড জ্বলছে সারাক্ষণ.. কেউ এক ফোঁটা
অশ্রুবিন্দু ঝড়িয়ে নেভানোর দরদ করছেনা।
নৃ-গোষ্ঠী, প্রকৃতি, সু-সমাজ, রাষ্ট্র, ক্ষমতা
ধষর্ণ পরবর্তী ব্যাথায় মৈথুন করছি
‘সহবাস বৃদ্ধি’র মলম’ হাতে..
বাহ!
কি চমৎকার দৃশ্য!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


