somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন মাসের প্রেম।nভালোবাসাবাসির প্রথম স্তরnমোটামুটি শেষ।

২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন মাসের প্রেম।
ভালোবাসাবাসির প্রথম স্তর
মোটামুটি শেষ।
রোমান্টিক কথা, আবেগঘন চ্যাটিং,
তোমার জন্য এই পারি -
সেই পারি; মরতে পারি,
বাঁচতে পারিও শেষ ...
এবার দ্বিতীয় স্তরেঃ মোবাইল, ইনবক্স
ছেড়ে প্রেম এবার মুখোমুখি।
হাত ধরে ঘোরাঘুরি,
ডেটিং- ফেটিং ( আধুনিক সংস্করণ) ,
জড়িয়ে ধরা অবশেষে ঠোঁটে ঠোঁট
চেপে লম্বা চুম্বন ...
দ্বিতীয় স্তর শেষে কাছাকাছি আসার প্রবণতা বাড়ে।
বিপরীত মেরুর আকর্ষণে কাছাকাছি হতে চায় দুটি শরীর !
মেয়েটি অপেক্ষা করে,
ছেলেটির অসহ্য লাগে ...
ছেলেটি বেহায়া হয়, মেয়েটি খুশি হয়। এখন আবেগী কথোপকথন কম হয়, যৌনকথন বেশী হয় ... বেশ !
অপেক্ষার পালা শেষ।
এবার সুযোগ আসে।
রুমডেট ! ( আধুনিক সংস্করণ) !
ছেলেটি নিতে চায়,
মেয়েটি অভিনয় করে দিয়ে দেয় ... অতঃপর ....
হাসিমুখে বাড়ি ফিরে , হাসি মলিন হতে সময় লাগেনা আর ।
প্রথমে শুরু হয় অপরাধবোধ!
সেটা কাটিয়ে উঠতেই অবিশ্বাস শব্দটা মাথায় জেঁকে বসে !
তিন মাসেই যে মেয়ের দেহ পাওয়া যায় অতি সহজে,
গত সতের বছরে না জানি কতবার ওই দেহ কত বিছানায় লুটিয়েছে "
ছেলেটি ভাবে আনমনে !
শক্ত করে মন।
যত যাই করি , এ মেয়েকে বিয়ে করা যায়না,
শুধু রুমডেটই সম্ভব ! বিচ্ছেদ!
ব্রেকাপ ( স্মার্ট শব্দ)
অতিআধুনিক মেয়েগুলো সামলে নেয় সহজেই।
হয়তো এসব জেনেই শুধু ওই সাময়িক বিনোদনের জন্যই এই সম্পর্কে আসা !
হাফ ছেড়ে বাঁচে ।
নতুন চিড়িয়া খোঁজে।
কিন্তু সাময়িক আবেগের ঘোরে সম্পর্কে
জড়িয়ে পড়া মধ্যবিত্ত ঘরের
মেয়েদের কি হয় ?
এতখানি বিশ্বাসের পর এতবড়
ধাক্কা সহ্য হয়না ।
প্রেমিককে বারবার বোঝানোর
চেষ্টা চলে,
সেও হয়তো এ সুযোগ খুঁজছিলো ।
আবার যেতে হবে বন্ধঘরে ।
ভালোবাসা টিকিয়ে রাখতেই হবে!
দ্বিধা, সংকোচ ভুলে ভালোবাসার কাছে যায় মেয়েটি !
এই সুযোগ ছাড়বে কেন ছেলেটি?
একবার ধোঁকা খেয়ে যে মেয়ে আবার আসতে চায় তাকে মা* বলতে দ্বিধা নেই।
বন্ধুরাও অনুরোধ করে,
কতদিনের শুকিয়ে যাওয়া গলাটা ভিজিয়ে নিতে চায় তারাও।
বন্ধুদের অনুরোধ ফেলা যায়না !
লজ্জ্বা, ঘৃণা ! বলার মত কেউ নেই,
যাওয়ার জায়গা নেই তরুণীর।
দেশ বা সমাজের কোন ক্ষতি হয়না
এতে।
হয়তো একটা বেশ্যা বাড়ে সমাজে নতুবা বাড়ির পাশের কবরস্থানে
নতুন মাটি দেখা যায় !
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×