somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবাক হয়েছিলাম

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজানের শুরুর দিকে নিজের বোনকে কবর দেওয়ার সময় এক ছেলে সেলফি তুলে তা ফেসবুকে আপলোড দিয়েছে !!
.
অবাক হয়েছিলাম.........
.
এইতো সেদিন চাঁদ দেখা কমিটির প্রধান সাহেব এক মডেল অভিনেত্রীর সাথে অত্যন্ত আপত্তিকর ভঙ্গিতে সেলফি তুলেছিলো!
.
গত বছর নামাজরত অবস্থায় তোলা এক মেয়ের সেলফি তো রিতিমত অনলাইনে তোলপাড় অবস্থা।
.
কিছুদিন আগে দেখলাম এক ছেলে তার মায়ের জন্য খোড়া কবরের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে!
.
তারও এক ছেলে তার মৃত দাদার লাশের সাথে সেলফি তুলেছিলো...
ক্যাপশন- 'গুড বাই দাদু'
.
কিছু কিছু মানুষ আছে, রমজানের দিনে ইফতার পার্টি করে সেলফি তুলে সেই সেলফি ফেসবুকে আপলোড না দিলে যেন তাদের রোজাই বৃথা।
.
আবার তারাই রমজান মাসে প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে এত্ত এত্ত গুলা ইফতার আইটেমের ছবি আপলোড করে। দেখে মনে হবে পুরো ইফতারের হাট-বাজার। তাদের এই কাজ থেকে সেহেরীও বাদ যায় না কিন্তু!
.
অনেক মিডিয়া পারসনদের দেখি মাঝেমাঝে ইফতার পার্টির গ্রুপ সেলফি আপলোড করে। দেখে বুঝাই যায় না এটা কি ইফতারের পার্টি, নাকি কোন ফ্যাশন শো। অর্থাৎ, সব জায়গায় বুক উঁচিয়ে আর কোমরে হাত রেখে সেলফি ছবি তুলতেই হবে।
.
প্রতিদিন ইফতারের টাইমে নামী দামী রেস্টুরেন্টে বসে সেলফি আর চেক-ইন দেখতে দেখতে অবস্থা খারাপ....এরা ইফতার করতে যায়, নাকি চেক-ইন দিতে যায় বুঝা মুশকিল!
.
আবার অনেকেই আছে কতিপয় প্রিয় সেলেব্রিটিদের সাথে সেলফি তোলার জন্য মরিয়া। পারলে নিজের প্রানের বিনিময়ে হলেও সেলফি তুলতেই হবে। ফেসবুকে আপলোড দিতেই হবে।
.
ঈদ না আসতেই সুন্দরী আপুদের নতুন জামা পরা সেলফির ভিড়ে তো ফেসবুকেই ঢুকা যায়না!!
.
গতকাল, এক ছেলে মসজিদে মিলাদ পড়তে বসে হুজুরের সাথে সেলফি তুলে নিজেকে ঈমানদার দাবি করতে দেখলাম। আবার সেই ছবিতেই নিজের গার্লফ্রেন্ডকে ট্যাগ করেছে। বুঝেন অবস্থা!
.
এখন আমি যদি বলি ভাইয়া-আপুরা ক্যামেরার ল্যান্সটা এবার একটু অন্য দিকে ঘুরান।
.
এএএই যেমন ধরুন, একজন পথশিশুর হাতে ৩০০/৫০০ টাকা দিয়ে একটা নতুন জামা তুলে দেন। তার সাথেই একটা সেলফি তোলেন।
.
এখানেই শুরু হবে আপত্তি, দান করে দেখাবো কেন? ছবি তুলবো কেন??
.
আরে ভাই ছবি তুলে গ্যালারিতে রাখেন না। মাঝে মাঝে ওই সেলফি দেখে নিজেকে সুখী ব্যাক্তি হিসেবে আবিষ্কার করা তো যাবে!!
.
অথবা, একজন পথশিশু বা গরিব ব্যাক্তিকে নিয়ে কোন রেস্টুরেন্ট ঢুকেন। তাকে নিয়ে একদিন ইফতার/ডিনার করেন। চেক-ইন দেন!
.
......তখনি চেতনায় আঘাত লাগবে, প্রেস্টিজের ব্যাপার চলে আসবে।
.
কিন্তু, মরা ব্যাক্তির পাশে কিংবা কবরের পাশে অথবা বুদ্ধিপ্রতিবন্ধ
ী স্টাইলে যেখানে সেখানে যখন সেলফি তুলি। আবার সেই ছবিই যখন বেহায়ার মতন ফেসবুকে আপলোড করি, তখন আমাদের বিবেক আর প্রেস্টিজ ভোতা হয়ে যায়।
.
তখন মানবতা/বিবেক/প্রেস্টিজের উপর ইট আর বালুর ট্রাক দাঁড়িয়ে থাকে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×