somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৮ তলার নিচের মানুষদের জানা অনেক কঠিন।nএই ২৮ তলা নিচের মানুষগুলি আছে বলেই আপনার এত বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে সমতল ভূমিতে।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ তালার বিল্ডিংয়ের উপর থেকে বস্তির ঝোপড়িগুলি দেখতে অনেক সুন্দর দেখায়, আপনি চাইলে হাই ল্যান্সের ডিজিটাল ডি এস এল আর দিয়ে ছবি তোলে আপনার আলোকসজ্জাময় বিশাল বাড়ির একটি কামরার দেয়ালে টাঙিয়ে রাখতে পারবেন।
একসময় বিদেশী কোন বন্ধু আপনার বাড়িতে বেড়াতে এলো, আপনি আপনার কামরায় থাকে নিয়ে গেলেন এবং এই ছবিটি দেখালে আপনি অনেক প্রশংসা পেলেন, অনেক বাহবা পেলেন, আপনি এই ছবিটি তুলতে পেরে নিজে প্রাউড ফিল করলেন।
.
দেখা গেল কোন একসময় সেই বস্তির কোন এক ছেলে আপনার বাড়িতে ঢুকতে চেষ্টা করলো।
বাড়ির সামনে বিশাল গেইটে গ্রেজুয়েটেড বিশাল দারোয়ান, সেকি ঢুকতে পারবে?
কিন্তু আপনার বেডরুম অথবা ড্রয়িংরুমে এদের বস্তির তোলা ছবিটি এখনো দুলছে।
.
হয়তবা দেখা গেল রাস্তায় জ্যামে আপনার অডি/বি এম ডাব্লিউ / মার্সিডিজ কার আটকে গেলো, রাস্তার ওপাশে থাকা একটি বাচ্চা ছেলে দৌরে আপনার গাড়ির সামনে।
স্যার ফুল নিবেন, স্যার ফুল নিবেন বলে চিল্লাচ্ছে, আপনি কি গাড়ির দরজা খুলবেন?
হয়ত না, আপনার এসির দামী হাওয়া কেনই বা খুলবেন। আপনার চোখে হয়ত তখন থাকবে রঙিন চশমা, খুলার কোন মানেই হয়না।
.
কখনো যদি অসহায় অনাহারী ছেলেপিলে আপনার জামা ধরে কেঁদে বলে স্যার পাঁচটা টেকা দেন, সারাদিন কিছুই খাইনি, ক্ষুদায় মইরা গেলাম, তখন আপনি কি করবেন? হয়তবা দেখা গেলো আপনি ঝাড়ি দিয়ে এদের দূরে ফেলে দিলেন, আপনার গায়ে পান আমিরিকার শার্ট,রেমন্ডের কোর্ট,পলোর টাই, এডিডাসের জুতা এসব এদের চোয়ায় খারাপ হয়ে যাবে। আপনি যদি রাগি হন এসব জামা কাপড় খুলেও ফেলে দিতে পারেন তৎক্ষণাৎ।
কিন্তু পাঁচটা টাকা এদের দিতে অস্বীকার করবেন।
.
রাস্তায় কখনো যদি সেই বস্তিরই কোন ছেলে আপনার গাড়ির সামনে পড়ে যায়, তখন কি করবেন?
আপনার ড্রাইভার হয়ত গাড়ি থেকে নেমে সেই ছেলেটা দুইচারটা চড় থাপ্পড়, খিল ঘুষিও বসিয়ে দিতে পারে,
হারামজাদা এত দামী গাড়ির নিকটে আসিস, তোর এত বড় সাহস! আপনি ব্যপারটা প্রত্যক্ষভাবে দেখেও গাড়ি থেকে নামবেন না, হাতে সময় নেই।
.
বাস্তবতা বড়ই কঠিন ও নির্মম, এসব বিত্তহীন, চিত্তহীন মানুষদের জন্য দয়া সহানুভূতি সবার মনে থাকেনা।
২৮ তলা বিল্ডিং থেকে ডি এস এল আর দিয়ে বস্তির ছবি তোলা যেতেই পারে, সেটা অনেক সহজ।
কিন্তু ২৮ তলার নিচের মানুষদের জানা অনেক কঠিন।
এই ২৮ তলা নিচের মানুষগুলি আছে বলেই আপনার এত বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে সমতল ভূমিতে।
যদিনা এসব নিচের মানুষগুলি থাকতো, আপনার এই সুউচ্চ প্রাসাদও থাকতোনা।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×