ছয় বছর প্রেম করার পর গত এক বছর আগে ভেঙে দিয়েছি তার খারাপ চরিত্রের জন্য, আসলে তার খারাপ চরিত্রের কথা আগে অনেকে বলেছে বিশ্বাস করিনি, হাতেনাতে প্রমান পাওয়ার পর সরে এসেছি, অন্য কয়েক জনের সাথে ইটিস পিটিস করত, রাত জেগে ফোনে কথা বলত, গিফট আদান প্রদান এমনকি টাকা পয়সাও নিত, কিন্তু আমি ছয় বছর অন্ধ বিশ্বাসে ভালোবেসেছি, আমাদের সম্পর্কের কথা ওর ফ্যামেলি জানত, ওদের বাড়িতে মাঝে মাঝে যেতাম, আমার সাথে সম্পর্কের শুরুতে ওদের অর্থনৈতিক অবস্হা ভালো ছিলোনা,সে সময় অনেক সহায়তা করেছি, সম্পর্কের শেষ দিকে অর্থনৈতিক অবস্হা একটু উন্নতি হতে থাকে আর আমাকে ভুলতে থাক, এমনকি ব্যাক্তিগত মোবাইল কিনেছে কিন্তু নাম্বার আমাকে দেয়নি। এক বছর আগে আমার মেডিকেল অপারেশনের কয়েকদিন আগে ওর সাথে দেখা করতে চাইলে টালবাহানা শুরু করে, রাগ করে ওদের বাড়িতে গিয়ে ওর মোবাইল কেড়ে নিয়ে কুকর্মের সব ম্যাসেজ দেখতে পাই, তার পর গুড বাই। আমাকে বলেছে লজ্জা থাকলে আর ফোন দিবি না, আমার কিসের লজ্জা বুঝলাম না, তবুও কোনদিন ফোন দেইনি এবং দেবোও না। এর তের দিন পর থেকে আমার মোবাইলে কল দেওয়া শুরু করে, তখন মাঝে মাঝে দিত, রিসিভ করলে কান্নার শব্দ শোনা যেত, আমি কথা বলতাম না আর কোন দিন বলিও নাই। ইদানিং প্রতিদিন চার-পাচবার কল দেয়। ওর কল আসলে ভয়ে আমার হৃদকম্পন বেড়ে যায় ওর নষ্ট প্রেমে আবার জড়িয়ে জাওয়ার ভয়ে, আগে অভ্যাস ছিলো কেঁদে কেঁদে কিছু বললে সব কিছু মেনে নিতাম ভয় হয় ফোন রিসিভ করলে যদি এই বিদ্যা আবার প্রয়োগ করে।আমি আমার অনেক বন্ধুকে প্রেমের বিয়ে দিয়েছি, অনেকের ভাঙা সংসার জোড়া দিয়েছি কিন্তু নিজের বেলায় কবি নিরব, ও কল না করলে আমি সব ভুলে ভালোই থাকি, কল করলেই জ্বলে ওঠে বিচ্ছেদের আগুন। কি করব কিছুই বুঝছি না। Love Guru' রা হেল্প প্লিজ। দয়া করে সম্পরক টা আবার শুরু করার পরামর্শ কেউ দেবেননা।কারন চরিত্রহীনের সাথে কখোনই ঘর করা সম্ভব না।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।