অমূল্য রত্ন পেয়েছি
চির সৌভাগের আর্শীবাদ দেখেছি,
জীবনের অনেকখানি সময় নষ্ট করেছি,
তাকে পেয়ে মনে হল
তারই পুরুস্কার নিজ হাতে গ্রহণ করেছি,
যেন জীবনের দামে
সদ্য প্রস্ফুটিত গোলাপ ছিনিয়েছি।
মুহূর্তে পিঁছে ফেলে আসা সকল দুঃখকে
বেহালার সূরে ইতি টেণে দিয়েছি !
যেন আলেয়ার আলোর জলন্ত প্রদিপ
আর আমি সে প্রদিপদাহে পুরে মরেছি ।
ক্ষমা কর ঈশ্বর যে সুখে আমি তোমায় ভুলে যেতে বসেছি,
তাতো তোমারই করুনা !
অথচ আমি কি নির্বোধ এক বোকা
ভুলে যেতে বসে তোমায় নিজেকেই দিয়ে ধোকা ।
কি কুৎসিত মনপুরি
যেন নিঃস্বার্থ এক অকৃতজ্ঞ মানব,
আত্ম অনু সূচিতা বলেও কিছু নেই
যে দিল তাকেই ভুলে যাই।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



