শৈবালের ছটাক ধরেছে জীবন বৃত্তান্তে,
ক্ষতির হিসাব আজও মিলেনি,
কি যেন কত হিসাব বাকি এখনো
হয়ত রয়ে যাবে সব অজান্তে ।
মন বলে মাঝে মাঝে প্রেক্ষাপটে ভ্রমণ চালাতে
জানি তাতে কোনও লাভ নেই,
যা চলে যাবার তা চলে গেছে,
আর যে যাওয়ার সে যাবেই ।
একাকী মনের গহীনে
কত কথা বলে চলছি সেই অচেনা নীর্জনে !!
মনে পড়ে শুধু প্রতিশ্রুতির কথা !
যা শ্রাবণের আঘাত হানে,
দেয় মনে হারিয়ে যাওয়ার ব্যথা ।
বহু ব্যস্তময় সময়
যা মনে পড়তে আজও অচমক ভয়,
জানি না কি যেন,
কেন এমন হয় ?
আজ বড় ক্লান্ত
ধীরে ধীরে দিয়েছি অনেক পথ পাড়ি !
আর সহ হচ্ছে না ক্লান্ত দেহের বহর,
হয়ত এখনই ঘটবে জীবনের শেষ প্রহর।
০৭।০৯।১৮ ইং
রোজ শুক্রবার ।
শৈশবের বান্ধবী তমার বারান্দায় বসে লেখা।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



