ঘোর সন্ধার অন্ধকার নেমে এসেছে
কেহ সন্ধার প্রদিপ জ্বালিয়ে মন্দিরে পূজো দিচ্ছে,
কেহ পশ্চিমে বিধাতার পরশে কপাল ঠুকাচ্ছে,
কেহ পড়ার টেবিলে কথা বন্দি বইয়ের পাতাগুলো ছড়াচ্ছে,
কেহ সন্ধামালতীর ঘ্রাণ নিচ্ছে,
কেহ কাচা মাংসের সন্ধানে মাতাল হয়ে পড়ছে!
শুধু রাতেই যত ওদের ঘুরপাকরল
ওরা কাচা মাংস খেকো প্রাণীর দল !
ভয়ে কাতরে মন হয়ে উঠে দিশাহারা
ছটফট আত্মনাত তবু মিলে না কারো সারা !
অপলক অশ্রু ভেজা মাটির নরম ছোঁয়া
যেন পাজর থেকে ধেয়ে আসছে অগ্নিগীরির ধোয়া ।
ধ্বনি একটাই বাঁচাও আমায় বাঁচাও,
আমায় ছেঁড়ে দেও আমায় ছেঁড়ে দেও !
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



