
স্বপ্ন ফেরি করছিরে ভাই
হরেক রকম স্বপ্ন
কিনবে নাকি দু চারটে
নানান রঙের স্বপ্ন
নানান ভাষার নানান রূপের
কত যে ভাই স্বপ্ন
স্বপ্ন ফেরি করিরে ভাই
সাদা কালো স্বপ্ন আছে
রঙিন আলোর স্বপ্ন আছে
দুঃখভরা স্বপ্ন আছে
খুশির আছে,হাসির আছে
ভূতের আছে,প্রেতের আছে
নানান রকম স্বপ্ন আছে
কিনবে কি ভাই স্বপ্ন
স্বপ্নজোড়া আকাশ থাকে
বিস্বজুড়ে স্বপ্ন থাকে
স্বপ্নে আবার প্রাপ্তি থাকে
অপ্রাপ্তিও থাকে বটে
স্বপ্ন ফেরি করছিরে ভাই
কিনবে নাকি দুএকটা।
স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে?
দেখি না ভাই এই জগতে
স্বপ্ন নিয়েই বাঁচতে শিখে
জন্ম হতে মৃত্যুতে।
স্বপ্ন ,স্বপ্ন কেউ নেবে কি স্বপ্ন
নানান জাতের,নানান রসের স্বপ্ন
স্বপ্ন দেখাই এই স্বপ্নওয়ালা
কিনবে কেউ স্বপ্ন।
কত রকম স্বপ্নরে ভাই
কত রকম স্বপ্ন
দুঃস্বপ্নও আছে কতেক
তারও মূল্য কম কিছু নয়
একই রকম মূল্য রে ভাই
একই রকম মূল্য
ভৌতিক কিছু স্বপ্ন আছে
বিদঘুটে আর ভয়ঙ্কর
রক্তিম কিছু স্বপ্ন আছে
যুদ্ধ আর মাতঙ্কর
দুর্যোগ ঘেরা স্বপ্ন আছে
ধ্বংস আর প্রলঙ্কর।
মিষ্টি কিছু স্বপ্ন আছে
যুগল প্রেমের স্বপ্ন আছে
সন্ধারাতের স্বপ্ন আছে
দিবানিদ্রার স্বপ আছে
কত রকম স্বপ্ন রে ভাই
কত রকম স্বপ্ন
সবুজ শ্যামল স্বপ্ন আছে
কৃষক ভাই এর বুকের মাঝে
বৃষ্টিভেজা স্বপ্ন আছে
তরুলতার সবুজ প্রানে
স্বপ্ন আছে সকল জীবের
মানবকুলের একটু বেশি
নীল স্বপ্নের সুতো ধরে
যায় যে সে বহুদূরে
মরীচিকা ভেবেই এগোয়
মিলে গিয়ে স্বপ্ন রেখায়।
স্বপ্ন যে ভাই আকাশকুসুম
যায় না ছোঁয়া অস্পৃশ্য
তবুও ভাই স্বপ্ন দেখাই
স্বপ্নেরই ভাই করি ফেরি
স্বপ্ন ছাড়া কি জগৎ চলে
স্বপ্নেই তো হৃদয় দোলে।
স্বপ্ন,স্বপ্ন কেউ নেবে কি স্বপ্ন
নানান রঙের স্বপ্ন
নানান রূপের স্বপ্ন
কেউ নেবে, কেউ নেবে কি?
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন।
সফেদ বিহঙ্গ
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




