
মেঘলা আকাশ নীরব কেন?
নিভৃতে এক নারী
মেঘলা জীবন মেঘময় নয় মেঘদূত তার সাথী
মেঘে মেঘে হায় কত বেলা যায় মেঘের রাজ্যে বাস
কইবে কথা মেঘদূত সখা কত জীবনের আঁশ।
মেঘদূত দুটো মিঠে কথা কয়
মেঘলা আকাশ মাঝে
শুনে হৃদয়ে বারিধারা ঝরে
যেন মেঘমালা হয়ে
মেঘের ছায়ায় কত জীবনের কত কিছু হয় চয়ন
মেঘ আনে নাকো দুঃখের স্বপন মেঘলা দিনের মতন।
শঙ্খচিলের ডানার ঝাঁপটা শুনি মেঘেদের নীড়ে
মেঘলা আকাশ ঘন কালো যেন শুভ্র মেঘের ভিড়ে
জীবনতো কোন তারাবাতি নয় নয়কো জীবন সন্ধ্যা
নিঝুম রাতের মেঘলা পরশ কত জীবনের আশা
পাশে রবে মোর মেঘদূত সখা এই ছিল প্রত্যাশা।
সফেদ বিহঙ্গ
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




