somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সফেদ বিহঙ্গ
যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

ছোট্ট কাঠির হালকা বিলাসিতা

০২ রা মার্চ, ২০২০ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিষ্টি একটা দুর্গন্ধ নিয়ে কাছে আসা, খুব হালকাভাবে ঠোঁট ছুয়ে যাওয়া।কিছুটা ধূপের মত হালকা কুয়াশায় চারপাশটা ভরিয়ে দেয়া। একটা জ্বলন্ত ভাব নিয়ে নিজের উদ্বেগ ফুটিয়ে তোলা। সাথে সাথে নিজেকে ও একান্ত আপন ফুসফুসকে জ্বালিয়ে দেয়া।তরুন সমাজ, জটিল আবেগ সাথে তো আছেই কিছু পকেট মানি সো নো টেনশন।

হে তারুণ্য তোমাকেই তো বলছি, এই ছোট্ট কাঠির মাঝের হালকা তামাকের বিলাসিতা তো কেবল তোমারই জন্যে। না এটিকে তোমার প্রতীক কীভাবে বলি? খাচ্ছ নিজের টাকায়, দাঁত এবং ফুসফুস তোমার নিজের।কেবল হালকা মিষ্টি গন্ধ দিয়ে পাশের লোকটির সামান্য বিরক্তির স্বিকার হচ্ছো এই যা!কিন্তু তোমার নেই প্রয়োজন সাবধানতার। কেননা তুমি কবেই বা সমাজের, মানুষের, তোয়াক্কা করেছো?

বিবেক তোমার কাছে কটকটির দরে বিক্রি হয়ে যাওয়া এমন কিছু যা এখন তেমন একটা কোথাও পাওয়াই যায় না। তাই আর আজ কোন অভিযোগ নেই তোমাদের আচরণের প্রতি নিজেরই তো ভয় হয় পাছে ব্যকডেটেড হয়ে যাই।আতংক যে আমাদের ও খুব একটা কম তাতো নয়!এতদিনে তোমরা নিশ্চয়ই তা বুঝে গেছো তানা হলে এতটা বেপোরোয়া, সভ্য ব্যবহারকে তুমুলে উপড়ে ফেলে দেয়া, কি করে সম্ভব হতো বল তো!

তাই তো তোমাদের সুরে তাল মিলিয়ে আমরাও নিজেদেরকে ভাবি আধুনিক।আধুনিকতাকে সর্বাগ্রে গ্রহণ করেছি।যা আজ দেখতেই তো পাচ্ছ পিতামাতা থেকে শিক্ষক কি বেহায়ার মতো তোমাদের সাফাই গাইছি।তাই বলি,শিক্ষাটা পাচ্ছ একদম ঠিকঠাক, হোক না সে বয়স্ক লোকটিকে সালাম না দিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে দেয়া। রাস্তা দিয়ে যাবার সময় একটু কমেন্ট পাস করা, যা আজকাল আর কোন ব্যপারই না।

স্বাধীনতার একটা সুখ থাকবে না বল তো!আধুনিকতার একটা রেষ থাকবে না! সো কল্ড পশ্চিমা সংস্কৃতির একটা ধারা থাকবে না! তা না হলে কি আর আমাদের যুবসমাজ!আমাদের প্রাপ্ত স্বাধীনতার সঠিক প্রয়োগ! বলো তো!

• বিশেষ দ্রস্টাব্যঃ ব্যঙ্গ করে লেখা আশা করি কেউ নিজ দ্বায়িত্তে নিজের গাঁ পোড়াবেন না

সফেদ বিহঙ্গ
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×