আচ্ছা বলুনতো ভারতের চিরশত্রুকে? পাকিস্থান। আর পাকিস্থানের চিরশত্রু "ভারত" অবশ্যই। যখনই পাকিস্থানের কোন ভালো খবর আসে সাথে সাথে মন খারাপ হয় ভারতের। আবার ভারতের বিজয়ে মন খারাপ হয় পাকিস্থানের।
তো পাকিস্থান বা ভারতের বিজয়ে ফ্যান হিসেবে এক আধটু উচ্ছাস আমাদের থাকতেই পারে কিন্তু কোন বাংলাদেশী পাবলিকের এতো ঠেকা পড়ছে এই বিষয় নিয়ে আজাইড়া ব্লগে প্যাচাল পাড়বে।
মজার ব্যাপার সন্ধ্যা থেকেই দেখতেছি কিছু লোকের হঠাৎ করেই যেন দেশপ্রেম ঊথলে উঠছে। প্রতিটা পোষ্টের মুল বক্তব্য হল স্টেডিয়াম ভর্তি লোকজন হল রাজাকার, এরা নাকি পাকিস্থানিদের বংশধর। যাই হোক আমরা জানি পাকিস্থানের বিজয়ে কাদের সবচেয়ে জুলুনি হচ্ছে। সরাসরি গালি দিতে পারছেনা স্টেডিয়ামের লোকজনকে তাই টেনে আনছে মুক্তিযুদ্ধকে(যেন এরাই শুধু মুক্তিযুদ্ধ করেছে), পুরোদেশই নাকি রাজাকারে ভরে যাচ্ছে!!!
আমাদের বিশ্বকাপতো আগেই শেষ। যেখানে নিজেদের দলই নাই সেখানে পোষ্ট দিয়ে বেহুদা বিতর্ক করার কোন মানে নাই। ভারত পাকিস্থানের বিজয় সাপোর্টার হিসেবে একটু আনন্দ ছাড়া কিছুই দিবেনা। তাই ব্লগের সকল দেশ প্রেমিক বাংলাদেশীকে অনুরোধ করছি যেহেতু আমাদের খেলাই শেষ তাই শুধু শুধু পোষ্ট দিয়েন না। বরং যেহেতু এখনো ভারত পাকিস্থান টিকে আছে, চামে দিয়ে দালাল গুলোকে চিনে নিন। আর এদের আজব আজব যুক্তি গুলো উপভোগ করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


