somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার দৃষ্টি আকর্ষণ করছি! জামায়াত-শিবিরের এই অপপ্রচারটি রুখে দিন!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবার দৃষ্টি আকর্ষণ করছি!! যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনে দেশের নানা মহলের নানা পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেছেন। শতাধিক আলেমের একটি দল নিয়ে ইতিপূর্বে প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনে যোগ দেন বাংলাদেশের সর্ববৃহৎ ইদগাহ ময়দান ‘শোলাকিয়া’র বর্তমান ইমাম আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশ, জনগণ ও ধর্মের শত্রু। তিনি অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করার আহবান জানান সরকারের প্রতি। অতঃপর প্রজন্ম চত্বরে অবস্থানকৃত আন্দোলনকারীদেরক­ে সাথে নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার, দেশ ও জনগণের মঙ্গল কামনা করে মোনাজাত করেন। দেশের আলেম সমাজের বড় একটা অংশই যেখানে যুদ্ধাপরাধ, জামায়াত-শিবির ইস্যুতে নীরব, সেখানে এই প্রবীণ আলেম-এর এরূপ অবস্থান অত্যন্ত প্রশংসার দাবিদার। উল্লেখ্য যে, বহু আগে থেকেই দেশের অনেক উল্লেখযোগ্য আলেমের মতো আল্লামা ফরিদ উদ্দীন মাসউদও জামায়াতে ইসলামী-এর বিরোধীতা করে আসছেন। কোরআন-হাদীসের আলোকে দেশের সাধারণ মুসলমানদের বুঝিয়ে যাচ্ছেন যে, জামায়াতে ইসলামী মূলত ইসলামেরই একটি বিপক্ষ শক্তির নাম। যতসব অপকর্ম করে ইসলামের ওপর তাঁর দায় চাপিয়ে দেয়াই তাদের প্রধাণ কাজ। ইসলাম একাত্তরে স্বদেশের সাথে বেঈমানি করতে বলেনি। ইসলাম একাত্তরে লাখো মানুষকে হত্যা করতে বলেনি। ইসলাম বলেনি মেয়েদেরকে ধর্ষণ করতে। জামায়াত বিরোধীতার কারনে আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ বিগত বি.এন.পি-জামায়াত সরকারের আমলে জামায়াতে ইসলামী-এর ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবরণ করেন বহুদিন। রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করা হয়। এত অত্যাচার সহ্য করেও তিনি তাঁর নীতিতে ছিলেন অটল। একাত্তরে প্রবীণ এই আলেমের অবদান সম্পর্কে আমরা সবাইই জানি। প্রবীণ এই আলেমের এই আত্মত্যাগ স্মরণীয়
হয়ে থাকবে আমাদের মাঝে। চিরদিন। এখন আসি আসল কথায়। সম্প্রতি তিনি অসুস্থ শরীর নিয়েও স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রজন্ম
চত্বরে চলমান আন্দোলনে যোগদান করে যা করেছেন, তা অবশ্যই প্রশংসা ও সম্মানের দাবীদার। এতে করে দেশের সাধারণ মানুষ আরও ভালোভাবে জানবে, জামায়াতে ইসলামীর ভন্ডামীর কথা। জনগণ চিন্তা করতে শিখবে। এদিকে জামায়াত-শিবির আর তাদের লতা-পাতারা অনলাইনে এই কইয়েকদিন প্রজন্ম চত্বরের আন্দোলনকে কেন্দ্র করে যেই অপতৎপরতা চালাচ্ছে, তাঁর বিশাল এক ক্ষতি হয়ে গেছে আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ-এর এহেন কর্মকান্ডে। জামায়াত- শিবির আর তাদের লতা-পাতারা গুজব ছড়িয়েছিলো, শাহবাগের আন্দোলন বেশ্যা, খানকী আর নাস্তিকদের আন্দোলন। সেখানে সবকিছু নাস্তিকদের দ্বারা পরিচালিত হচ্ছে। আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ-এর এই কর্মকান্ডে তাদের ছড়ানো গুজবের মৃত্যু ঘটে। এখন কোনো কূল-কিনারা না পেয়ে জামায়াত-শিবির আর তাদের লতা-পাতারা বরাবরের মত বলছে, ফরিদ উদ্দীন মাসউদ আওয়ামীলীগের দালাল। সে বিদেশ থেকে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা, অসহায়, দুস্থ, গরীব-দুঃখীদের কথা বলে কোটি কোটি টাকা নিয়ে আসছেন
এবং সবার সাথে বেঈমানি করে তিনি নিজেই তা হাতিয়ে নিচ্ছেন। ফরিদ উদ্দীন মাসউদ গোপনে ইহুদী-খৃস্টানদের সাথে আঁতাত করেছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাঁর বিরুদ্ধে এহেন অপপ্রচার জামায়াত-শিবির সমর্থক অনেক ছাগু ও জামায়াত-শিবির সমর্থিত অনেক পেজের ওয়ালে খুব জমজমাট ভাবে দেখা যাচ্ছে। একেকটা গুজবীয় বানোয়াট পোষ্টে শতাধিক শেয়ার হচ্ছে। তাই সকলের অবগতির জন্য বলছি, গুজবে কান
না দিয়ে সত্যকে জানুন। এসকল অপপ্রচার যেখানেই পাবেন, তাঁর বিরুদ্ধেই রিপোর্ট
করুন। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে আরও
শক্তিশালী করুন।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×