somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন যে পোলাওর কথা মনে করাইয়া দিলেন

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী উনার ছেলের জন্য মোরগ পোলাও রান্না করাতে বাংলাদেশের কত মানুষের আফসোস শুরু হয়ে গেছে । উনাদের সকলের বিবেক যেন হঠাৎ করে জাগ্রত হয়ে গিয়ে কত বিষয়ের অবতারনা হয়ে গেল বলে শেষ করতে পারবো না । সাগর-রুনির ছেলে মাহিরকে পোলাও রান্না করে কে খাওয়াবে সেই চিন্তায় পেয়ে গেল । এর আগে কোন দিন মনে হয়নি নিজে একটু পোলাও রান্না করে ছেলেটাকে খাইয়ে আসি । বিশ্বজিতের মা পোলাও রান্না করে ছেলেকে খাওয়াতে পারবে না সেই আফসোসটাও যেন মাথায় চলে আসলো । আগে কোন দিন মনে হয়নি বিশ্বজিতের মার খবরটা নেই । কবর থেকে উঠে এসে পোলাও রান্না করলে ছেলেটা খেতে পারতো । আর পোলাও রান্না করে স্বগর্ে নিয়ে যেতে পারলে বিশ্বজিত খেতে পারতো । ফেইসবুকে এমন সস্তা আফসোস যদি কোন সস্তা কমদামী মানুষের ষ্ট্যাটাস পড়ে জানতে পারতাম তবে কোন সমালোচনায় যেতাম না । কিন্তু একজন নামিদামী মানুষের ফেইসবুক ষ্ট্যাটাস যদি এমন পড়ে আমি চুপ করে থাকতে পারলাম না । রান্না ঘরের ব্যাটারটা নিয়ে রাজনীতি না করলে ভাল হতো না । প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশে আর কোন রাজনীতিবিদের বাসায় তার ছেলের জন্মদিনে পোলাও রান্না হয় না । জীবনে এই প্রথম পোলাও রান্নার খবর পেয়ে যারা দূঃখ পেয়েগেলেন তাদেরকে বলবো আর সব বিষয়ে রাজনীতি করেন কিন্তু রান্না ঘরের বিষয় নিয়ে রাজনীতি করবেন না । কারো পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে রাজনীতি করবেন না ।
ভাগ্যিস কেউ বলেন নি, দেখ রোজার মধ্যে রোজা না রেখে মোরগ পোলাও খেতে বেস্ত । ধর্মের প্রতি বিন্দু মাত্র শ্রুদ্ধা নাই । আর আমরা ওদের নাস্তিক বললে উনারা মাইন্ড করে । কিংবা বলেনি যে দেশের মানুষ না খেয়ে আছে আর উনারা মোরগ পোলাও খায় ।
যদি উনারা গঠনমূলক সমালোচনা করতেন তবে পড়তে বা শুনতেও ভাল লাগে কিন্তু এমন সমালোচনায় সমালোচকের ক্ষীণ মানসিকতার চিত্র সকলের কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠে । যা কিনা আমাদের কাম্য হতে পারেনা । দয়া করে আপনাদের মনোযোগ পোলাও থেকে ডাইভার্ট করে দেশের দিকে আনুন । আমরাও আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে আর কোন দিন ছেলের জন্য মোরগ পোলাও রান্না করে কারো মনের দূঃখ বারিয়ে দিয়ে দিবেন না । বিরোধী দলের নেতা নেত্রীদের মনের কষ্ট বেড়ে যায় । তখন উনাদের মনোযোগ দেশের উন্নয়নের দিক থেকে অন্য দিকে চলে যায় । যা কিনা দেশের জন্য মঙ্গল জনক নয় । পোলাউ রান্না করার দরকার কি ? বড় কোন রেষ্টুরেন্ট থেকে অডার করে আনলেইতো খাওয়া যেত । পোলাও রান্না করে মায়ের ভালবাসার অপচয় করার কি প্রয়োজন ছিলো ? উনাদের এসব সমালোচনা না দেখার আগে আমদের এই প্রজন্মকে যদি কেউ মাইরা ফালাইত তবে ভাল হইত । এতবড় নেত্রী নিজে মা হয়ে আরেক জন মায়ের তার যোগ্য সন্তানের প্রতি ভালবাসার এত অপমান করতে পারলো ?????
একজন মায়ের ভালবাসার অর্মযাদা যারা করতে পারা তারাই বৃঝি আল্লামার প্রিয় । হেফাজতের প্রিয় । জামায়াতের প্রিয় । খাটি মুসলমান ।

প্রসংগতঃ একমাত্র মায়ের ভালবাসাই একটি সন্তানকে ভাল বা খারাপ হতে সাহায্য করে । সন্তানের প্রতি মায়ের গভীর ভালবাসা সন্তানকে মহান করে তোলে আর ভালবাসার ধরন ভিন্ন হলে সন্তান বড় হয়ে চোর ডাকাইত হয় ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×