somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ধর্ষিতার মায়ের করুণ কাহিনী!!!

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্মজীবী মা। একমাত্র মেয়েকে বাসায় রেখে প্রায়ই তাকে কাজে যেতে হয়। মেয়ের যখন স্কুল থাকে তখন চিন্তামুক্ত থাকেন। কিন্তু স্কুল না থাকলে দুশ্চিন্তা পেয়ে বসে। নিরাপত্তার কথা ভেবে পাশের বাসার ভাবির কাছে মেয়েকে রেখে কাজে গেলে কিছুটা স্বস্তিবোধ করেন। কিন্তু সেই স্বস্তিই যে তার কাল হয়ে দাঁড়াবে_ কে জানত?


মোবাইলে ফোন আসে। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য বাচ্চাদের সঙ্গে বাইরে খেলতে গিয়ে সে ফিরে আসেনি। এক সময় খোঁজ মেলে। ডাস্টবিনে পাওয়া যায় হতভাগ্য মায়ের কন্যারত্নটির বস্তায় ভরা লাশ। পুলিশ রিপোর্ট অনুযায়ী ধর্ষণের পর মেয়েটিকে গলাটিপে মেরে লাশ বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সেদিন থেকে সে মায়ের নাম হয়ে যায় 'ধর্ষিতার মা'। মেয়ের লাশ বুকে নিয়ে মায়ের মনে পড়ে যায় নয় বছর আগের কথা। বিশ্বাস আর ভালোবাসাকে পুঁজি করে হাসানের হাত ধরে বাড়ি ছেড়েছিল। সেদিন সে হয়েছিল ঘর-পালানো মেয়ে। বিয়ের এক বছর যেতে না যেতেই বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকের অত্যাচার। সেই সঙ্গে মা-বাবার কাছে ফিরে যাওয়ার রাস্তা বন্ধ। এমন সময় শরীরে নতুন একটা প্রাণের অস্তিত্ব! সয়েছিল 'যৌতুকের জন্য নির্যাতন'। নিজেকে আর পেটের সন্তানকে বাঁচাতে তাই পালানোর সিদ্ধান্ত নিল। জীবনযুদ্ধের ময়দানে বারবার বাধাগ্রস্ত। রাস্তাঘাট, বাজার, কাজ-কর্ম, বাসের লাইন, এমনকি বাড়ি ভাড়া নিতে গিয়েও হয়েছেন নির্যাতনের শিকার। পুরুষ ছাড়া বাড়ি ভাড়া নিয়েছেন। তাই বাড়িওয়ালাও সুযোগ নিতে ছাড়েনি। হয়েছেন যৌন হয়রানির শিকার। দেখেছেন পুরুষের লালসাসিক্ত নজর। কুপ্রস্তাবে রাজি না হলে ছিল এসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি। সব বাধা এড়িয়ে মেয়েটিকে নিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু পারলেন কি মেয়েকে বাঁচাতে? মাত্র ৭ বছরের মেয়েটিকে এখন সবাই চিনবে ধর্ষিতা নামে। মায়ের মনে জেগে ওঠে বিদ্রোহ। সেই বিদ্রোহও থমকে যেতে সময় লাগে না, যখন সমাজপতিদের ফতোয়া জারি হয়। ধর্ষিতাকে এলাকায় কবরস্থ করা যাবে না। মহিলা একা থাকে। এই নষ্টা মহিলাকে এলাকা ছাড়তে হবে।
আমাদের সমাজে এ ঘটনারই পুনরাবৃত্তি ঘটে চলেছে প্রতিনিয়ত। আর সেটার প্রতিনিধিত্ব করছে ইভা, পিংকি, চম্পা, ময়না, রুবির মতো মেয়েরা, নারীরা, গৃহবধূরা, বোনেরা। এ নামগুলো এখনও পুরনো হয়ে যায়নি। শুধু গত বছরের নারী নির্যাতনের পরিসংখ্যান দেখলে শিউরে উঠতে হয়। ২০১২ সালে ৭৭১ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণ ও হত্যার শিকার হয়েছে ২৬৩ নারী। এসব নির্যাতিতের মধ্যে ২৩৯ জন নারী, ৩৮৪ জন শিশু। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১০৬ জনকে। এ ছাড়া ধর্ষণের অপমান মাথায় নিয়ে আত্মহত্যা করেন ২৩০ জন।
প্রতিবারই আমাদের ভাবটা এমন হয়_ যেন এর চেয়ে লোমহর্ষক ঘটনা আগে ঘটেনি। এবারই প্রথম। আমরা ভুলে গেছি হেনার কথা, যাকে ধর্ষিতা হওয়ার কারণে ১০০ দোররা মারার ফতোয়া দেয় তথাকথিত সমাজপতিরা। ভুলে গেছি পুলিশ হেফাজতে থাকা সেই মেয়েটির কথা, যাকে পুলিশই আবার ধর্ষণ করেছিল। ভুলব না-ইবা কেন? যখন আবার সাড়ে চার বছরের মেয়ে ধর্ষিত হয় আর বরাবরের মতো বিচার পায় না। ধর্ষিতার পরিবার তখন সবকিছু ভুলে গিয়ে শামুকের মতো খোলসে মুখ লুকায়।
এই সমাজ, রাষ্ট্র, আর তরুণ প্রজন্মই পারে সব রকম নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। নিশ্চিত করতে পারে সমাজে নারী ও শিশুর নিরাপত্তা। বন্ধ করতে পারে সব ধরনের নিপীড়ন। তাই সমাজ, রাষ্ট্র আর তরুণ প্রজন্ম_ প্রত্যেকেরই করণীয় রয়েছে। সমাজকে কুসংস্কারমুক্ত হতে হবে। পরিবারেই সন্তানকে শেখাতে হবে নারীকে কীভাবে সম্মান করতে হয়। শেখাতে হবে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ না করতে। নারী ও শিশুর অধিকার বাস্তবায়নে রাষ্ট্রকে আন্তরিক হওয়া বাঞ্ছনীয়। একই সঙ্গে নারী নির্যাতনকারীদের দ্রুত শাস্তির বিধান ও মামলার নিষ্পত্তি করতে হবে। আর তরুণ প্রজন্মকে বিকৃত মানসিকতা থেকে বেরিয়ে আসাও জরুরি।
সামাজিক প্রগতি ও অগ্রগতির স্বার্থেই আমাদের নারীর প্রতি উদার ও আন্তরিক দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। নিশ্চিত করতে হবে নারীর জন্য মুক্ত ও নিরাপদ পরিবেশ। দিতে হবে বিশ্ব সভ্যতা বিনির্মাণে নারীর কর্মের স্বীকৃতি। আমাদের জাতীয় কবির ভাষায়_ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
এমন আরও অনেক কাহিনী পড়ার জন্য এখানে ক্লিক করুন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×