রাতের শেষ,মানে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়!যদি তাই হয় তাইলে তো আমার এতদিন মরে যাবার কথা!
ছোট বেলায় বাবা মা স্বপ্ন দেখাতেন বড় মানুষ হবার!হতে পারি নি!মানুষ এখনো আমাকে বাইট্টা বলে ডাকে!
মহামনীষীরা স্বপ্ন দেখালেন মানুষের জন্য কিছু করার কিন্তু নিয়তি এমন হয়ে দাঁড়ালো যে এখন আমার জন্যে কেউ কিছু করলে ভালো লাগে।
স্বপ্নেরতো শেষ নেই,তাই ছোটবেলায় একবার স্বপ্ন দেখলাম পাড়ার গুন্ডা হবার!
স্কুলের শিক্ষকরা আমায় নিয়ে স্বপ্ন দেখলেন ছেলে বড় হয়ে একদিন ডাক্তার হবে!!কুকুরের কামড় খাওয়ার পর এক ডাক্তার শালা ১৪টা ইঞ্জেকশান দিয়ে ডাক্তার হবার স্বপ্নে পানি ঢেলে দিল!
বাবা স্বপ্ন দেখলেন ছেলে ইঞ্জিনিয়ার হবে!ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে,এই দীক্ষায় দীক্ষিত হয়ে রাতে ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখে ঘুমাতে গেলাম,ঘুম থেকে উঠে নিজেকে কামলা হিসেবে আবিষ্কার করলাম!আজব না!
কেউ কি কক্ষনো ভেবেছে আমি কি স্বপ্ন দেখতাম?না ভাবেনি!চারপাশের অভাব আর জীবনযুদ্ধের কাছে আমার স্বপ্নগুলো ডুকরে ডুকরে কেদেছে,সে কান্না চারদেয়ালে বাড়ি খেয়ে ফিরে এসেছে বারবার!কতবার আত্মহত্যার চেষ্টা করেছি তাঁর ইয়ত্তা নেই!জী ঠিকই শুনেছেন আত্মহত্যা!!নিজের স্বপ্নকে বাচাতে আত্মহত্যা!কিন্তু সে চেষ্টাও সফল হয় নি,কারন কাপুরুষ সেতো আগে থেকেই!ফলে স্বপ্নকে মাটি দিয়ে হয়ে উঠলাম নাচের পুতুল!
জননী জগতদাত্রি।গর্ভধারিণী হিসেবে তিনিই বা বাদ থাকবেন কেন?আর যেহেতু স্বপ্ন দেখতে টাকা লাগে না,সেখানে নারী পুরুষ ভেদাভেদও বিশেষ নেই ফলে আমার মাও আমাকে নিয়ে স্বপ্ন দেখে ফেললেন!তিনি স্বপ্ন দেখলেন ফুটফুটে এক মেয়ে তাঁর পায়ের কাছে বসে তাঁর সেবা যত্ন করছে!আমি যেহেতু স্বপ্ন বিশারদ নই তাই ভেবে নিলাম একজন গৃহপরিচারিকায় হয়তো মার সন্তুষ্টি আসছে না,তাই আরেকজন গৃহপরিচারিকা আবশ্যক!ফলে গৃহপরিচারিকার বন্দবস্ত করতে সচেস্ট হলাম।কিন্তু মা জানিয়ে দিলেন নতুন গৃহপরিচারিকাকে হতে হবে স্থায়ী,আমি বললাম মা এরকম গৃহপরিচারিকা কোথায় পাব?
পাশ থেকে পুরান গৃহপরিচারিকা বলে উঠলো ভাইজান খালাম্মায় আপনার বিয়ার কথা কইতাছে?
আমি আনন্দে ভিরমি খেয়ে প্রায় কেদে ফেলার দশা!আরেকটু হলেই চোখে পানি এসে যেত।ভাগ্যিস কেউ দেখেনি!
জগতের মা গুলা এত্ত ভালো হয় কেন কে জানে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


